IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভ
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিদেশি হামলা ঠেকাতে ইরানে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার

বিদেশি হামলা ঠেকাতে ইরানে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার

ধূমকেতু নিউজ ডেস্ক : যে কোনও সম্ভাব্য বিদেশি হামলা ঠেকাতে ইরান তার গুরুত্বপূর্ণ ৫১টি শহরে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের তীব্র উত্তেজনার মাঝে প্রতিরক্ষা সরঞ্জামের মাধ্যমে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে শনিবার দেশটির একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের উপ-প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল মেহেদি ফারাহির বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেসামরিক প্রতিরক্ষা সরঞ্জামগুলো সার্বক্ষণিক সফ্টওয়্যার ব্যবহারের মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনীকে যেকোনো হুমকি এবং ঝুঁকির ধরন শনাক্ত এবং পর্যবেক্ষণ করতে সহায়তা করবে।

ফারাহি বলেছেন, আজকাল দেশগুলোর শক্তির ওপর নির্ভর করে যুদ্ধের ধরন আরও জটিল হয়ে উঠেছে। সাইবার, জীবাণু এবং রাসায়নিক তেজস্ক্রিয় হামলাসহ যুদ্ধের হাইব্রিড ধরনগুলো প্রচলিত যুদ্ধের পদ্ধতিকে প্রতিস্থাপন করেছে ৷ তবে বর্তমানে ইরানের জন্য কোন কোন দেশ হুমকি তৈরি করেছে, সেবিষয়ে কিছু জানাননি তিনি।

উল্লেখ্য, গত কয়েক বছরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক সাইবার হামলার অভিযোগ করেছে ইরান;যা দেশটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়াও পারমাণবিক স্থাপনায় নাশকতা চালানোর জন্য ইসরায়েলের বিরুদ্ধেও অভিযোগ করেছে তেহরান। তবে ইরানে হামলার অভিযোগ অস্বীকার অথবা নিশ্চিত করেনি ইসরায়েল।

এদিকে শনিবার লোহিত সাগরে মানুষবিহীন দুটি মার্কিন সমুদ্র ড্রোন আটক করে ইরানের নৌবাহিনী। আন্তর্জাতিক জাহাজ চলাচলের রুট নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো ধরনের নৌ সংঘর্ষ এড়াতে মার্কিন সমুদ্র ড্রোনগুলো আটক করা হয় বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। তবে কয়েক ঘন্টা আটক রাখার পর ড্রোনগুলো আবার ছেড়ে দেয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31