ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি।
বুধবার বিকালে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা ৮নং ওয়ার্ডের নাপিতা ঘোনা রাবার বাগানে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবক রাবার বাগানে কাজ করতেন বলে স্থানীয়দের ধারণা।
রামুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মোহাম্মদ মুফিজুল ইসলাম জানান, হাতির আক্রমণেই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। তবে লাশ বিকৃত হওয়ায় চেনার কোনো উপায় নেই।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news