IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> বিনোদন >> অতীত লুকোতে গিয়ে বিপাকে রাশমিকা মান্দানা

অতীত লুকোতে গিয়ে বিপাকে রাশমিকা মান্দানা

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণী সিনেমায় জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা। ‘গুডবাই’ সিনেমা দিয়ে এ বছর বলিউডেও অভিষেক হয়েছে তার। প্রথম বলিউড ছবিতেই সহশিল্পী হিসেবে পেয়েছেন অমিতাভ বচ্চনের মতো সিনেমা জগতের মহারথীকে। বলিউডে রাশমিকা নিয়মিত কাজ করবেন বলেই ধারণা করা হচ্ছে। কারণ বলিউডে ‘মিশন মজনু’ ছবির কাজ শেষ করেছেন। 

বড় পর্দায় ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ দিয়ে যাত্রা শুরু করেন রাশমিকা। কানাড়া ছবিটি বক্স অফিসে বিপুল ব্যবসা করেছিল। এই ছবির হাত ধরেই তার সাফল্যের শুরু। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছিলেন জিএস গুপ্তা এবং রক্ষিত শেঠি। রক্ষিত শেঠির সেই প্রযোজনা সংস্থা ‘পরমবহ স্টুডিও’র নাম উল্লেখ না করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন রাশমিকা। বিকাশ বেহেল পরিচালিত ছবির প্রচারণা অনুষ্ঠানে রাশমিকা তার ক্যারিয়ার নিয়ে কথা বলেছিলেন। কিন্তু সেখানে প্রথম ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের নাম নেননি। মূলত, এজন্যই অনুরাগীদের অনেকে রাশমিকাকে ‘অকৃতজ্ঞ’ বলে সম্বোধন করছেন।

তবে অকৃতজ্ঞতা নয়, অন্য এক কারণেই নাকি প্রথম প্রযোজনা প্রতিষ্ঠানের নাম নেননি রাশমিকা। সংবাদমাধ্যমে দাবি, প্রযোজক রক্ষিত শেঠির সঙ্গে এক সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রাশমিকা। তারা বাগদান করেছেন এমন গুঞ্জনও আছে। অজ্ঞাত কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। ২০১৮ সালের সেপ্টেম্বরে আলাদা হয়ে যান রাশমিকা-রক্ষিত। অনেকের মতে, সেই কারণেই সুকৌশলে প্রথম ছবির প্রযোজকের কথা এড়িয়ে গিয়েছেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী। 

রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে ‘অ্যানিমল’ ছবির কাজ করছেন রাশমিকা। দক্ষিণী ছবির কাজ নিয়েও ব্যস্ত তিনি। গত বছর তার অভিনীত তেলেগু ভাষায় ‘পুষ্পা’ ছবিটি সুপারহিট হয়েছে। এবার ‘পুষ্পা টু’ ও তামিল ‘বারিসু’ ছবির কাজ রয়েছে হাতে। এরই মধ্যে বিপাকে পড়েছেন রাশমিকা। ‘অকৃতজ্ঞ’ তকমা লেগে গেছে তার গায়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31