ধূমকেতু নিউজ ডেস্ক : সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের কাজীরহাট সংলগ্ন শিমুলতলা কাচারি এলাকায় সড়ক দুর্ঘটনায় তারিক রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
তারিক উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে। তিনি ‘সনিক বাংলাদেশে’ কাজ করতেন। নিহত ব্যক্তি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মোটরসাইকেলে থাকা ওই ব্যক্তি যে কোনো যানের সঙ্গে দুর্ঘটনায় নিহত হয়েছেন। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।


