IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পত্তি নিহত

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পত্তি নিহত

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পত্তি নিহত হয়েছে। এঘটনায় তাদের দুই সন্তান আহত হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী সড়কের হাপানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়ন এর বদ্দপুর গ্রামের মিলন (৩৫) ও তার স্ত্রী নিথি (৩২)।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান জানান, দুপুরে মিলন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুর বাড়ি নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামে, মৈনম বদ্দপুর নিজ গ্রাম থেকে মোটরসাইকেল যোগে উল্লাসপুরের দিকে আসছিলো।

পথির মধ্যে হাপানিয়া এলাকায় একটি পিছনের দিক থেকে আসা ট্রাক যাহার নং ঢাকা মেট্রো ট, ২২-৬৮৫১ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী ও স্ত্রীর। আর মোটরসাইকেল থেকে ছিটকে দূরে পড়ার করনে, মিলন হোসেনের নিজের ছেলে এবং ভাইয়ের ছেলেসহ ৪ জনই রাস্তায় পড়ে গেলে পেছনের দিক থেকে আশা বাস নিথী বেগমকে চাপা দিলে নিথী বেগম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন, ও ধাক্কা দেওয়া ট্রাক মিলন হোসেনকে চাপা দিলে মিলন হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং মিলন হোসেনের নিজের ছেলে ও ভাইয়ের ছেলে সামান্য আহত হন।

সংবাদ পেয়ে নওগাঁ সদর সার্কেল/নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখেন এবং লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল প্রেরণ করেন। আহত শিশুদের প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের এর প্রস্ততি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31