IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজঅবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কাররাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনদুর্গাপুরে চুরির স্বীকারোক্তি আদায়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগনেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> নারীরা কখনো শারীরিক ১০ লক্ষণ অবহেলা করবেন না

নারীরা কখনো শারীরিক ১০ লক্ষণ অবহেলা করবেন না

ধূমকেতু নিউজ ডেস্ক : শারীরিক বিভিন্ন সমস্যাকে সাধারণ ভেবে প্রায়ই অবহেলা করেন নারীরা। আর এ কারণে কঠিন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে ও প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয় না।

সামান্য ক্লান্তি কিংবা মাথাব্যথার উপসর্গও কিন্তু মারণব্যাধি ক্যানসারের কারণ হতে পারে। তাই নারীরা কখনো শারীরিক এই ১০ লক্ষণ অবহেলা করবেন না-

দুর্বলতা

মুখ বা অঙ্গ-প্রত্যঙ্গে হঠাৎ দুর্বলতা স্ট্রোকের ইঙ্গিত দিতে পারে। একই সঙ্গে হঠাৎ বিভ্রান্তি, কথা বলতে সমস্যা, ঝাপসা দৃষ্টি ও হাঁটতে অসুবিধা হতে পারে এক্ষেত্রে। পরিবার ও বন্ধুদের পাশাপাশি আপনারও এই লক্ষণগুলো সম্পর্কে সচেতন হওয়া উচিত।

শ্বাসকষ্ট

কিছু নারীদের হৃৎপিণ্ডে যখন পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না তখন শরীরচর্চা করার সময় তাদের শ্বাসকষ্ট হয়। তবে বেশিরভাগ নীরব হার্ট অ্যাটাকের ক্ষেত্রে নারীদের মধ্যে শ্বাসকষ্ট ও চরম ক্লান্তিসহ বুকে ব্যথার লক্ষণ দেখা দেয়।

আবার অ্যানিমিয়া ও ফুসফুসের রোগও হতে পারে নারীদের শ্বাসকষ্টের সাধারণ কারণ। তাই কখনো শ্বাসকষ্টকে অবহেলা করবেন না।

বুকে ব্যথা

আপনি যদি বুকে ব্যথা, দ্রুত হৃদস্পন্দন, আপনার বাহু, কাঁধ বা চোয়ালে ব্যথা অথবা শ্বাসকষ্ট অনুভব করেন তবে এই লক্ষণগুলো হার্টের অবস্থা নির্দেশ করতে পারে।

ঝাপসা দৃষ্টি

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার দৃষ্টি ঝাপসা হতে পারে, কিন্তু যদি হঠাৎ করেই দেখতে অসুবিধা হয় বা এক বা উভয় চোখে ঝাপসা দৃষ্টি লক্ষ্য করেন তাহলে এটি স্ট্রোকের লক্ষণ হতে পারে।

একইভাবে যারা মাইগ্রেনে ভুগছেন তারা ফ্ল্যাশিং লাইট বা রঙিন আলো চোখের সামনে ভাসতে দেখতে পারেন। একই উপসর্গ আবার রেটিনা ছিঁড়ে বা বিচ্ছিন্ন হওয়ার ইঙ্গিত দেয়। দ্রুত এর চিকিৎসা করা না হলো আপনি অন্ধও হয়ে যেতে পারেন।

ওজনে পরিবর্তন

কোনো নির্দিষ্ট প্রচেষ্টা ছাড়াই হঠাৎ করে ওজন কমে যাওয়া স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দেয়। থাইরয়েড, ডায়াবেটিস, মনস্তাত্ত্বিক ব্যাধি, লিভারের রোগ বা ক্যানসারের সবচেয়ে সাধারণ কারণ হতে পারে ওজন পরিবর্তনের।

আবার যদি দেখেন ডায়েট বা কার্যকলাপের মাত্রা পরিবর্তন না করেও ওজন বাড়ছে তাহলে এটি নিষ্ক্রিয় থাইরয়েড, বিষণ্নতাসহ অন্যান্য বিপাকীয় রোগ নির্দেশ করতে পারে।

অস্বাভাবিক স্তন পিণ্ড

স্তনের ত্বকে কোনো আলগা পিণ্ড বা রঙে পরিবর্তন এলে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না। এই ধরনের পরিবর্তন স্তন ক্যান্সারের উপস্থিতি নির্দেশ করতে পারে।

নাক ডাকা ও অতিরিক্ত ঘুম

আপনি যদি হঠাৎ করেই যেখানে সেখানে গভীর ঘুমিয়ে পড়েন ও নাক ডাকেন তাহলে তা হতে পারে স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ।

যদি এর চিকিৎসা না করা হয় তবে এটি কার্ডিওভাসকুলার সমস্যা ও ওজন বৃদ্ধির কারণ হতে পারে। এমনকি এই রোগের কারণে ঘুমের মধ্যে নিঃশ্বাস আটকে অনেকে মারাও যান।

অতিরিক্ত চাপ ও উদ্বেগ

মানসিক চাপ জীবনের একটি অংশ। এর মানে এই নয় যে এটি উপেক্ষা করা উচিত। আপনি যদি দেখেন, দিন দিন স্ট্রেসের মাত্রা বেড়ে যাচ্ছে বা আপনার দৈনন্দিন কাজকর্মে তা হস্তক্ষেপ করছে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

ত্বকের পরিবর্তন

ত্বকের যে কোনো পরিবর্তনের জন্য আপনার সতর্ক হওয়া উচিত। আপনার বগলে বা আপনার ঘাড়ের পেছনের ত্বকে কালো হয়ে যাওয়া ও ত্বকের একাধিক ট্যাগ ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।

খসখসে, আঁশযুক্ত বৃদ্ধি অ্যাক্টিনিক বা সৌর কেরাটোসিসের মতো একটি প্রাক-ক্যানসারস অবস্থা নির্দেশ করতে পারে।

মাসিকের পরিবর্তন

অনিয়মিত পিরিয়ড বা অতিরিক্ত রক্তক্ষরণ মোটেও ভালো কোনো লক্ষণ নয়। হঠাৎ করেই মাসিকের পরিমাণ, সময়কাল, প্রবাহ ও ব্যথার কোনো পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

কারণ এসব মাসিকের বিভিন্ন সমস্যা মেনোপজ, পলিসিস্টিক ডিম্বাশয় বা জরায়ু ফাইব্রয়েডের সঙ্গে জড়িত হতে পারে।

এমনকি পেলভিক সংক্রমণ ও গাইনোকোলজিক্যাল ক্যানসারের মতো গুরুতর অবস্থার ইঙ্গিত দিতে পারে মাসিকের সমস্যা। আবার মেনোপজের পরও যদি রক্তপাত দেখা দেয় তাহলেও দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: বোল্ড স্কাই

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ