IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ঝাল সবজির ভাপা পিঠা

ঝাল সবজির ভাপা পিঠা

ধূমকেতু নিউজ ডেস্ক : শীতে ভাপা, পুলি, চিতই ছাড়াও চেনা জানা নানান পিঠা বানানো এবং খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। ভোজন রসিক বাঙালির গতানুগতিক খাবারের পাশাপাশি সবসময় আলাদা স্বাদ চাই। তাই তো গুড়ের মিষ্টি ভাপা পিঠা ছেড়ে এবার চেখে দেখুন ঝাল ঝাল সবজির ভাপা পিঠা।

শীতে পিঠার উৎসব আয়োজনে ঘরেই তৈরি করতে পারেন ঝাল ঝাল সবজির ভাপা পিঠা। রেসিপিও একদম সহজ। জেনে নিন-

উপকরণ

চালের গুঁড়া প্রয়োজন মতো

ধনিয়া পাতা কুচি আধা কাপ

গাজর কুচি আধা কাপ

ফুলকপি কুচি আধা কাপ

মরিচ কুচি ৪ থেকে ৫টি

লবণ স্বাদ মতো।

প্রণালী: প্রথমে ফুলকপি মিহি করে কুচি করে দুই মিনিট ভাপিয়ে নিন। তারপর বাকি সবজির সঙ্গে ভাপানো ফুলকপি মেশান। এবার একটি হাড়িতে পানি চুলায় দিন।

একপর্যায়ে পানি ফুটে উঠলে ভাপা পিঠা তৈরির ছিদ্রযুক্ত মাটির ছাঁচ বসিয়ে আটার গোলা দিয়ে চারপাশ ভালোভাবে আটকে দিন। তারপর ভাপা পিঠার ছাঁচে পাতলা কাপড় রেখে তাতে লবণসহ চালের গুড়া বিছিয়ে নিন।

এবার ভাপানো ফুলকপিসহ সবজির মিশ্রণ ওপরে ছড়িয়ে দিন। তার ওপরে আবার চালের গুড়া বিছিয়ে নিন। কিছু সবজি কুচি ওপরে ছড়িয়ে হাত দিয়ে চেপে গোলাকার পিঠার আকৃতি দিন। এবার কাপড়সহ পিঠাটি হাড়িতে বসানো ছাঁচের ওপর রাখুন। এভাবে দেড় থেকে দুই মিনিট ঢেকে রাখুন। ব্যাস, একে একে পিঠাগুলো নামিয়ে পছন্দমতো সাজিয় গরম গরম পরিবেশন করুন ঝাল ঝাল সবজির ভাপা পিঠা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31