IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে ২ এএসআই ক্লোজড

পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে ২ এএসআই ক্লোজড

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরে পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ী মৃত্যুর অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার দুই এএসআইকে ক্লোজ করা হয়েছে। এছাড়া এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

ক্লোজ হওয়া দুইজন হলেন- বাসন থানার এএসআই মাহবুব ও এএসআই নুরুল ইসলাম।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এ ঘটনাটি তদন্তের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, অনলাইনে জুয়া খেলার অভিযোগে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগরা পেয়ারা বাগান এলাকা থেকে সুতা ব্যবসায়ী রবিউলকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ শনিবার রবিউলকে গ্রেফতার করা হলেও মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত তাকে থানা থেকে ছাড়েনি পুলিশ। একপর্যায়ে রাত ২টার দিকে বাসন থানার পুলিশ নিহত রবিউলের স্ত্রী নুপুর বেগমকে জানায় তার স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

পরে রাত ৩টার দিকে নিহতের স্ত্রী জানতে পারেন তার স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনা গাজীপুর পেয়ারা বাগান এলাকায় ছড়িয়ে পড়লে ওই এলাকার হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করেন।

একপর্যায়ে তারা ভোগড়া বাইপাস মোড়ে পুলিশের চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর, তছনছ ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গঠনাস্থলে এসে ধাওয়া দিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর ১২টার দিকে যান চলাচল শুরু হয়।

এদিকে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি মালেক খসরু খান বলেন, অনলাইনে জুয়া খেলার অভিযোগে রবিউলকে আটক করা হয়েছিল, রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। রাতে সে বাড়ি ফেরার পথে ভোগরা বাইপাস সড়কে দুর্ঘটনায় আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রবিউল মারা যায়। রবিউল পুলিশের নির্যাতনে মারা যায়নি। পুলিশ তাকে নির্যাতন করেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031