IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ছাত্রলীগ নেতার বাড়িতে ‘অন্তঃসত্ত্বা প্রেমিকার’ অনশন

ছাত্রলীগ নেতার বাড়িতে ‘অন্তঃসত্ত্বা প্রেমিকার’ অনশন

ধূমকেতু নিউজ ডেস্ক : সাতক্ষীরা তালা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক রাসেল বাদশার (২২) বাড়িতে অনশনে বসেছেন অন্তঃসত্ত্বা প্রেমিকা (১৬)।

শুক্রবার বিকাল থেকে তালা উপজেলার মাগুরডাঙ্গা এলাকায় রাসেল বাদশার বাড়িতে উপস্থিত হয়ে অনশনে বসেন তিনি।

রাসেল স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং মাগুরডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে।

ছাত্রলীগ নেতার বাড়িতে প্রেমিকার দাবিতে তরুণীর অনশনের বিষয়টি জানাজানি হলে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় প্রেমিক রাসেল বাদশার বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

স্থানীয়রা জানান, রাসেলের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে পাঠানো চেষ্টা করেছেন, তবে মেয়েটি ফিরে যেতে রাজি হননি।

অনশনরত তরুণীর দাবি, তাকে বিয়ে করে ঘরে তুলে নেবে রাসেল।

তিনি বলেন, এক বছর আগে রাসেল বাদশার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে আমার গর্ভে রাসেলের দুই মাসের সন্তান রয়েছে। বিয়ের আশ্বাস দিলেও রাসেল বিয়ে করছে না। বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।

এ বিষয়ে রাসেলের বাবা ইউপি সদস্য মইনুল ইসলাম সাংবাদিককে বলেন, আপনার যেটা খুশি সেটি লেখেন। তাতে আমার কিছু যায় আসে না।

এ বিষয়ে অভিযুক্ত রাসেলের বক্তব্য পাওয়া যায়নি।

তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031