IMG-LOGO

শনিবার, ৩০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধহামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যুতানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যাবাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী, পুলিশের সামনেই ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর‘অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো’আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: বিচার ও ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিসরাজশাহীতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিমযয়ে ভূমি মন্ত্রী মিনুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী নিহত

যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরের কালুশহর-মুগরইল এলাকায় শনিবার (২১ জানুয়ারী) বিকেল ৪টার দিকে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে হারুন অর রশিদ (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত বাইসাইকেল আরোহী হারুন অর রশিদ উপজেলার মহিনগর গ্রামের মৃত হানিফের ছেলে।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, দূর্ঘটনাস্থলে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে একজন বাইসাইকেল আরোহী নিহতের সংবাদ পেয়ে সাথে সাথেই সঙ্গীয় পুলিশ ফোর্সসহ থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গেছেন।

সংবাদ লেখার সময় মুঠোফোনো যোগাযোগ করা হলে দূর্ঘটনাস্থল থেকে ওসি (তদন্ত) জানান, মহাদেবপুর উপজেলার মহিনগর গ্রামের হারুন অর রশিদ একটি বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কালুশহর-মুগরইল নামক স্থানে পৌছালে এসময় মহাদেবপুর হতে নজিপুর অভিমুখি একটি যাত্রীবাহী বাস তাকে চাপাদিলে দুর্ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে বাই-সাইকেল আরোহী নিহত হন।

তিনি আরও জানান, ঘাতক বাসটি লোকজন আটক করে রেখেছে এমন তথ্যে বাসটি থানা হেফাজতে নেওয়ার জন্যই যাচ্ছি। সংবাদ লেখার সময় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ