IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটক
Home >> টপ নিউজ >> প্রবাস >> করোনা রোগীদের নিয়ে দিল্লিতে চিকিৎসকদের মধ্যে আতঙ্ক

করোনা রোগীদের নিয়ে দিল্লিতে চিকিৎসকদের মধ্যে আতঙ্ক

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে শীতের সময় করোনাভাইরাস সংক্রমণের এপিসেন্টার হয়ে উঠতে পারে দিল্লি- এমন আতঙ্ক সেখানকার চিকিৎসকদের মধ্যে।

কারণ ভারতের রাজধানীতে হাসপাতাল ভরে যাচ্ছে করোনা রোগীতে। নতুন করে মারাত্মক আকারে করোনা আক্রান্তের শিকারে পরিণত হচ্ছে মানুষ।

দিল্লির সবচেয়ে বড় কোভিড-১৯ হাসপাতালের চিকিৎসক ফারাহ হোসেন একজন ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট। এক মাস আগে যখন করোনা সংক্রমণ কমে আসে, তখন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। এ নিয়ে তিনি টুইটও করেছিলেন।

কিন্তু এক মাস পরে তার মুখে হতাশার সুর। তিনি বলেন, এখন শীতে সংক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। চিকিৎসকরা আতঙ্কে এই ভেবে যে, দিল্লি হতে পারে শীতে করোনা ভাইরাস সংক্রমণের এপিসেন্টার।

নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ভারতের রাজধানীতে কমপক্ষে এক লাখ ২৮ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ১২ই নভেম্বর আক্রান্ত হয়েছেন ৮৫৯৩ জন।

করোনা সংক্রমণ শুরুর পর এটাই একদিনে সেখানে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। অন্য যেকোনো রাজ্যের চেয়ে প্রতিদিন দিল্লিতে অধিক সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন। সব মিলে দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে।

গত বুধবার সেখানে করোনায় মারা গেছেন ১৩১ জন। একদিনে এটিই মৃতের সর্বোচ্চ রেকর্ড। রোববার নাগাদ দিল্লিতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৮৩০০। যাদেরকে করোনার পরীক্ষা করা হচ্ছে তার মধ্যে শতকরা ১৪ ভাগই করোনায় আক্রান্ত পাওয়া যাচ্ছে। এটি সবাইকে ভাবিয়ে তুলেছে।

দিল্লির বেসরকারি মনিপাল হাসপাতালের কনসালট্যান্ট ডা. হারজিত সিং ভাট্টি বলেছেন, লোকজন বেড পাওয়ার জন্য যেন যুদ্ধ করছে। এমনকি আমার বন্ধু বা পরিবারের সদস্যদের জন্য আমি একটি বেড জোগাতে পারিনি। এটা খুব বেদনার।

তার হাসপাতালে করোনা রোগীদের জন্য আছে ৭৫টি বেড। আর আছে ১০টি ক্রিটিক্যাল কেয়ার বেড। এর সবই এখন রোগীতে পূর্ণ। অফিস আদালত, কলকারখানা, মার্কেট এমনকি বিভিন্ন মৌসুমি উৎসবের অনুমতি দেয়ার পর এই সংক্রমণ এই পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

সামনে তাপমাত্রা যত কমবে, বায়ু দূষণ যত বৃদ্ধি পাবে, তাতে ততই এই রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে।

এমনিতেই ভারত জনবহুল দেশ হওয়ায় সেখানে করোনা সংক্রমণের হার অনেক বেশি ছিল। এবার যখন ভাইরাসটি ভিন্ন রূপে হাজির হয়েছে, তখন সংক্রমণের হার ও মানুষের ভোগান্তি আরও অনেক বেশি হবে বলে আশঙ্কা দেখা দিয়েছে দিল্লিতে।

সূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31