IMG-LOGO

রবিবার, ৩১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এবার হজে গিয়ে ৩৭ বাংলাদেশি মারা গেছেন‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি’পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষযেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেনিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিতরাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিতভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি : ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পুলিশ সদস্যকে বিয়ের দাবিতে থানায় তরুণীর অনশন

পুলিশ সদস্যকে বিয়ের দাবিতে থানায় তরুণীর অনশন

ধূমকেতু নিউজ ডেস্ক : বরগুনার তালতলী থানায় কর্মরত এক পুলিশ সদস্যকে বিয়ের দাবিতে থানায় অনশন করেছেন সাবেক স্ত্রী।

গতকাল মঙ্গলবার তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন তপু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত থেকে তালতলী থানায় ওই তরুণী অনশন করেন।

অভিযুক্ত পুলিশ সদস্যদের নাম আসাদুজ্জামান। তিনি তালতলী থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন। অনশনে বসা তরুণী পুলিশ সদস্যের সাবেক স্ত্রী।

জানা যায়, ২০১৯ সালে বরগুনার বেতাগী থানায় কর্মরত থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় আসাদুজ্জামানের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ে করেন।

২০২২ সালের মাঝামাঝিতে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরও ওই তরুণীর সঙ্গে যোগাযোগ রাখেন আসাদুজ্জামান। পরে আবার বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এরপরও বিয়ে না করায় সোমবার রাত থেকে তালতলী থানায় অনশনে বসেন ওই তরুণী।

এ বিষয়ে তরুণী জানান, ‘বিয়ে না হওয়া পর্যন্ত আমি থানা থেকে বের হবো না। যদি আসাদুজ্জামানের সঙ্গে আমার বিয়ে না হয়, তাহলে আমি থানার সামনে আত্মহত্যা করবো’।

এ বিষয়ে কনস্টেবল আসাদুজ্জামান বলেন, ‘আমি তাকে বিয়ে করবো। আমাদের ভেতরে এখন আর কোনো ঝামেলা নেই। আমি আজকের ছুটি নিয়ে বাড়িতে গিয়ে বিয়ে করবো।’

ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন তপু জানান, এক তরুণী সোমবার রাতে বিয়ের দাবিতে থানায় এসে অনশন করেন। পরে উভয়পক্ষের সঙ্গে কথা হয়েছে। ইতোমধ্যে আসাদুজ্জামান বিয়ের জন্য রাজি হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘গতকাল রাতে বিয়ের দাবিতে থানায় আসেন আসাদের সাবেক স্ত্রী। এরপর উভয়পক্ষের সঙ্গে আমরা কথা বলি। আসাদ বিয়ের জন্য রাজি হয়েছে। তাই বিয়ের জন্য তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news