IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজঅবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কাররাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনদুর্গাপুরে চুরির স্বীকারোক্তি আদায়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগনেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ঘরেই সাইনাসের সমস্যা সমাধানের উপায়

ঘরেই সাইনাসের সমস্যা সমাধানের উপায়

ধূমকেতু নিউজ ডেস্ক : সাইনাসের সমস্যা বেশ যন্ত্রণাদায়ক। এক্ষেত্রে প্রচণ্ড মাথাব্যথা হয়। আমাদের নাক ও মাথার চারদিকে কিছু ফাঁকা জায়গা থাকে। এই জায়গায় বায়ু চলাচল করে। কোনো ইনফেকশন হলে সেখানে জমতে পারে কফ। এর থেকেই সমস্যা হয়। এমনকি মাথা খুব ব্যথা করে।

মনে রাখবেন, অনেকেই সাইনাসের ব্যথাকে মাইগ্রেন ভেবে ভুল করেন। সাইনাস রোগটি ইনফেকশন, অ্যালার্জি থেকে হয়। অন্যদিকে মাইগ্রেন হল স্নায়ুর অসুখ।

সাইনাসের লক্ষণ কী কী?

মাথাব্যথা
মাথা ভার হয়ে থাকা
হালকা জ্বর
বমি বমি ভাব
ঠান্ডা লাগা

এ ধরনের লক্ষণ একদম অবহেলা নয়। বরং চেষ্টা করুন দ্রুত ব্যবস্থা নেওয়ার। তবেই রোগ থেকে মিলতে পারে মুক্তি। চলুন সাইনাস থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায় জেনে নিন-

গরম পানির ভাপ

প্রথমে পানি ফুটিয়ে নিন। সেই পানি থেকে বের হতে থাকবে ধোঁয়া। এবার মাথায় একটি কাপড় দিয়ে নাক দিয়ে ধোয়া টানুন। এভাবে দিনে ৩-৪ বার করুন। সমস্যা দূর হয়ে যাবে।

নাক পরিষ্কার করুন পানিতে

লবণ পানিতে নাক ধুয়ে নিলেই দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে। মেডিকেল নিউজ টুডে’র প্রতিবেদন অনুসারে, প্রথমে কিছুটা বেকিং সোডা নিন। তার সঙ্গে পানি মিশিয়ে সামান্য লবণ দিন।

আরও পড়ুন: শরীরে যে ৫ লক্ষণ দেখা দিলেই ডাক্তারের কাছে যেতে হবে

তারপর হাত সাবান দিয়ে ধুয়ে এই পানি নাকের সামনে ধরে টানুন। প্রথমে কষ্ট হবে। তারপর ঠিক অভ্যাস হয়ে যাবে। এই উপায়ে সহজেই কমবে ব্যথা।

আদা চায়ে সমাধান

আদা চা নিয়মিত পানে সাইনাসের সমস্যায় স্বস্তি মিলবে। আদায় অ্যান্টিইফ্লেমেটরি গুণ থাকে। আদা চায়ের সঙ্গে মধু মেশালে আরও উপকৃত হবেন। মধুর ব্যাকটেরিয়ানাশক ক্ষমতা আছে। তাই এই চা পান করলে শরীর সুস্থ থাকবেন ও সাইনাসের যন্ত্রণাও কমবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ