IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আত্রাইয়ে ছেলের দেনার দায়ে পিতার আত্মহত্যা

আত্রাইয়ে ছেলের দেনার দায়ে পিতার আত্মহত্যা

আত্মহত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে ছেলের দেনার দায়ে বিষপানে আত্মহত্যা করেছেন এক পিতা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলার সদুপুর গ্রামে। এ ঘটনায় পাওনাদারসহ ৪ জনকে আসামি করে আত্রাই থানায় একটি মামলা করেছেন মৃতের স্ত্রী জাহেরা বিবি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের কফিল উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৬) আত্রাই রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি মোবাইলফোনের দোকানে দীর্ঘ প্রায় ১২ বছর যাবত কর্মচারী হিসেবে কাজ করত। এরই মাঝে জাকির হোসেন ওই দেকানসহ বিভিন্ন লোকজনের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে উধাও হয়ে যায়। পরে তাকে খোঁজাখুজি করে উদ্ধার করার পর তার পিতার জিম্মায় দিয়ে দেয়া হয়। এ সময় গ্রাম্য বৈঠকে জাকির হোসেনের দেনা পরিশোধের জন্য তার পরিবার ৬ মাস সময় নেয়।

এদিকে, ছেলের মোটা অঙ্কের দেনার দায়ে মানসিক অস্বস্তিতে পড়ে জাকির হোসেনের পিতা কফিল উদ্দন (৫০) গত মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে গ্যাসট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী যাবার পথে তিনি মারা যান। এ ঘটনায় মৃত কফিল উদ্দিনের স্ত্রী জাহেরা বিবি বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে ৪ জনকে আসামি করে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31