IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাটোর জেলা কমিটিতে শীর্ষ পদে দুই এমপি

নাটোর জেলা কমিটিতে শীর্ষ পদে দুই এমপি

ধূমকেতু নিউজ ডেস্ক : নাটোর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি। সম্মেলনের এক বছর ১৩ দিন পর ঘোষিত এ কমিটিতে জেলার দুই এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুসকে সভাপতি ও জুনাইদ আহমেদ পলককে সহ-সভাপতি পদ দেওয়া হলেও অপর দুই এমপি শফিকুল ইসলাম শিমুল ও শহিদুল ইসলাম বকুলকে শুধুমাত্র সদস্য রাখা হয়েছে।

আগের কমিটিতে শফিকুল ইসলাম শিমুল সাধারণ সম্পাদক ও শহিদুল ইসলাম বকুল সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুনাইদ আহমেদ পলক এবার প্রথমবারের মতো জেলা আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছেন।

এদিকে বুধবার জেলা আওয়ামী লীগের কমিটিতে পদবঞ্চিত নেতারা শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তাদের কমিটিতে স্থান না দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন।

এর আগে সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির স্বাক্ষরে প্রকাশিত ৭৫ সদস্যের কমিটিতে সহ-সভাপতি রাখা হয়েছে পিপি সিরাজুল ইসলাম, সাবেক এমপি আবুল কালাম আজাদ ও আহাদ আলী সরকার, জুনাইদ আহমেদ পলক এমপি, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি ও সাবেক মেয়র কামরুল ইসলামসহ ১১ জনকে।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানকে সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক রাখা হয়েছে সৈয়দ মোর্তজা আলী বাবুল, চিত্ত রঞ্জন সাহা ও আব্দুল মালেক শেখকে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ইসহাক আলী, এমরান সোনার ও ব্যারিস্টার মিরাজ সরদারকে। কমিটিতে প্রচার সম্পাদক করা হয়েছে বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন, দপ্তর সম্পাদক আসলাম উদ্দীন মাস্টার, কোষাধ্যক্ষ রাখা হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা আহম্মদ আলী মোল্লাকে। নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খানসহ ৩৫ জনকে নিয়ে একটি উপদেষ্টা পরিষদও অনুমোদন করা হয়েছে।

এদিকে বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে পদবঞ্চিতদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের বিগত (সাবেক) কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মাজেদুর রহমান চাঁদ, অধ্যাপক শামসুল ইসলাম, নাসিমা বানু লেখা, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মাসুম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খন্দকার ওমর শরীফ চৌহান, উপ-প্রচার সম্পাদক আলী আকবর, শফিকুল ইসলাম শিমুল এমপির ব্যক্তিগত সহকারী উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ ও মোস্তারুল ইসলাম আলম, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম ও রিয়াজুল ইসলাম মাসুম।

সংবাদ সম্মেলনে নাটোর জেলা আওয়ামী লীগের কমিটিতে এসব ত্যাগী ও পরীক্ষিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে। গত কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম শিমুল এমপি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম বকুল এমপি অনেক প্রভাব বিস্তার করলেও নতুন কমিটিতে তাদের ভালো অবস্থান না থাকায় তাদের অনুসারীরা হতাশা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ২০ ফেব্রুয়ারি নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনে জেলা সভাপতি হিসেবে অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেও তৎকালীন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপিকে পেছনে ফেলে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন শরিফুল ইসলাম রমজান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31