IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় ঋণের চাপে কিশোরের আত্মহত্যা

মান্দায় ঋণের চাপে কিশোরের আত্মহত্যা

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে সুমন হোসেন (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সুমন হোসেন দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাবুল হোসেন সরদারের ছেলে। মায়ের বিবাহ বিচ্ছেদের পর তারা দু’ভাই নানী সাহেরা বিবির কাছে প্রতিপালিত হয়ে আসছিল। সুমন পেশায় নির্মাণ শ্রমিক ছিল। নানীর বসতভিটায় ইটের বাড়ি নির্মাণ করতে গিয়ে সে ঋণগ্রস্থ হয়ে পড়ে।

সুমন হোসেনের মা সেলিনা বিবি জানান, ‘প্রায় ১০ বছর আগে প্রথম স্বামী বাবুল সরদারের সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়। এর পর দুটি ছেলে সন্তান নিয়ে আমি মায়ের বাড়িতে বসবাস করছিলাম। পরবর্তীতে আমার দ্বিতীয় বিয়ে হয়। সেই থেকে মা সাহেরা বিবি আমার দু’সন্তানকে লালন-পালন করছিলেন।’

তিনি আরও বলেন, ‘মায়ের বসতভিটার মাটির বাড়ি ভেঙে সেখানে ইটের বাড়ি নির্মাণ করছিল ছেলে সুমন হোসেন ও সেলিম হোসেন। এ কাজ করতে গিয়ে সুমন ঋণগ্রস্থ হয়ে পড়ে। ঋণের কিস্তির টাকার চাপে সে আত্মহত্যা করে থাকতে পারে।’

মৃত সুমনের নারী সাহেরা বিবি বলেন, শুক্রবার রাত ৮টার দিকে কাজ শেষে সুমন বাড়ি আসে। এসময় তাকে রাতের খাবারের কথা বললে পরে খাব জানিয়ে বেরিয়ে যায়। দীর্ঘ সময় ফিরে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে নির্মাণাধীন বাড়িতে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে সুমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুমনের ঋণগ্রস্থ হওয়ার বিষয়ে তদন্ত করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31