IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দসিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতারারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে ট্রলি চাপায় বৃদ্ধ পথচারীর মৃত্যু

ঝালকাঠিতে ট্রলি চাপায় বৃদ্ধ পথচারীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে বালুবাহী ট্রলির চাপায় সড়কে প্রান গেল এক বৃদ্ধ পথচারীর, আহত হয়েছে আরো একজন।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঝালকাঠি-ভান্ডারিয়া মহাসড়কে উপজেলার গালুয়া বাজার সংলগ্নে এ ঘটনা ঘটে। নিহত ঐ পথচারীর নাম আব্দুল হাকিম মীর (৭৫)। সে নিজ গালুয়া গ্রামের মৃত কাসেম আলী মীরের ছেলে। আহত ব্যক্তির নাম আনজির হাওলাদার (১৯)। সে নিজ গালুয়া গ্রামের মৃত কবির হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি বালুবাহী ট্রলি উপজেলা সদর থেকে যাওয়ার সময় গালুয়া বাজার এলাকায় সামনের চাকা বাস্ট হয়। এ সময় ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল চালক আনজির ও পথচারী আব্দুল হাকিম মীরকে চাপা দিয়ে ট্রলি রেখে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে বাইসাইকেল চালক আনজিরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পথচারী আব্দুল হাকিমকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাকিমকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আনজির বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, ঘাতক ট্রলিটি স্থানীয়দের জিম্মায় রাখা হয়েছে। ঢাকা থেকে নিহতের ছেলে আসতেছে তার সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ