IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজঅবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কাররাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনদুর্গাপুরে চুরির স্বীকারোক্তি আদায়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগনেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ঘরেই তৈরি করুন টকদই

ঘরেই তৈরি করুন টকদই

ধূমকেতু নিউজ ডেস্ক : টকদই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিশেষ করে পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে টকদই। এতে থাকে ভালো ব্যাকটেরিয়া, যা অন্ত্রের খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করে পেট পরিষ্কার রাখে।

এছাড়া গরমে নিয়মিত টকদই খেলে শরীরও থাকে ঠান্ডা। এছাড়া ওজন কমানো থেকে শুরু করে একাধিক স্বাস্থ্য উপকারিতা আছে টকদইয়ে। এখন যেহেতু রমজান মাস চলছে, এ সময় সারাদিন রোজা থাকার পর ইফতারে টকদই রাখার চেষ্টা করুন।

তাহলে দেখবেন শরীরও ভালো থাকবে, আবার ঠান্ডা ঠান্ডা টকদই প্রশান্তিও জোগাবে। প্রয়োজনে ঘরেও খুব সহজে তৈরি করতে পারেন টকদই। রইলো সহজ রেসিপি-

উপকরণ

১. লেবুর রস ১ কাপ
২. গুঁড়া দুধ ১ কাপ ও
৩. মধু ১ টেবিল চামচ।

পদ্ধতি

একটি বাটিতে গুঁড় দুধ নিয়ে সামান্য পানি মিশিয়ে নিন। সময় নিয়ে ভালো করে মিক্স করতে হবে। এবার এতে সামান্য মধু মিশিয়ে দিন। আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। সময় নিয়ে মিক্স করবেন যাতে দুধ গুঁড়া না থাকে বা দলা বেঁধে না থাকে।

মধু ব্যবহার করলে টকের সঙ্গে সামান্য মিষ্টি ভাব আসবে। আপনি চাইলে মধু ছাড়াও তৈরি করতে পারেন।
একটি পাত্রে এক কাপ পরিমাণ লেবুর রস করে নিন। এই লেবুর রসে দুধ ও মধুর মিশ্রণ মিশিয়ে নিন। খুব ভালোভাবে মেশাতে হবে।

এবার ঢাকনা দিয়ে ঢেকে ৪ ঘণ্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। পাত্রটি নাড়াচাড়া করা যাবে না।
৪ ঘণ্টা পরে দেখবেন দই প্রায় জমে গেছে। এবার ফ্রিজে রেখে দিন, এতে আরও ভালো জমবে। ব্যাস তৈরি হয়ে গেলো মজার টকদই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ