IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণী

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণী

ধূমকেতু নিউজ ডেস্ক : ফেনীর পরশুরাম উপজেলায় বিয়ের দাবিতে ছয় দিন ধরে কাতার প্রবাসী যুবকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। তবে প্রেমিক ওমর ফারুক ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন।

স্থানীয়রা জানান, ওমর ফারুক উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রামের আলি আকবরের ছেলে। ৪ এপ্রিল দুপুরে ওই তরুণী ওমরের বাড়িতে আসেন। স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফার উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। তবে মীমাংসা না হওয়ায় ওই তরুণী ফারুকের বসতবাড়িতে ঢুকে যান। তবে ফারুকসহ তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে আত্মগোপনে চলে যান।

ওই তরুণীর দাবী, কাতারে থাকা অবস্থায় এক বছর আগে ওমর ফারুকের সঙ্গে ফেসবুকে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফারুক তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। দেশে এসে ফেনীতে দেখা করেন। কিন্তু বাড়িতে তার পরিবার ওই তরুণীকে বিয়েতে অস্বীকৃতি জানান। ওমরকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য পাত্রী দেখছেন। এ খবর জানার তরুণী ওমরের বাড়িতে ছুটে আসেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা বলেন, ‘মঙ্গলবার দুপুরে ওই তরুণী ফারুকের বাড়িতে আসেন। খবর পেয়ে আমি রাতে ঘটনাস্থলে যাই এবং দুপক্ষের সঙ্গে কথা বলে সালিশ বৈঠক করি। ওমর ওই তরুণীকে বিয়ে করতে রাজি না হয়ে সপরিবারে বাড়ি থেকে পালিয়ে যান।

ইউপি সদস্য মো. মোস্তফা আরও বলেন, বর্তমানে ওই তরুণী একা ওমরের বাড়িতে অবস্থান করছেন।

চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। বর্তমানে ওমর ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে আছে। ওমরের খোঁজ পেলে বিয়ের ব্যবস্থা করা হবে। বিষয়টি পরশুরাম থানার ভারপ্রাপ্তকে (ওসি) জানানো হয়েছে।

পরশুরাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমিও শুনেছি। তবে এখন পর্যন্ত তরুণীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31