IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> প্রতিদিন ধূমপানে মস্তিষ্ক ছোট হয়ে যায়

প্রতিদিন ধূমপানে মস্তিষ্ক ছোট হয়ে যায়

ধূমকেতু নিউজ ডেস্ক : ধূমপান করা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক জেনেও অনেকে এর নেশা কাটাতে পারেন না। ক্যানসারসহ বিভিন্ন মারাত্মক রোগের ঝুঁকি বাড়ায় ধূমপানের অভ্যাস।

জানলে অবাক হবেন, যারা প্রতিদিন ধূমপান করেন তাদের মস্তিষ্ক দিন দিন সংকুচিত হয়ে যায়। অর্থাৎ মস্তিষ্কের আকার ছোট হয়ে যায়। ২৮ হাজার মানুষের উপর করা নতুন এক গবেষণা এমনটিই জানাচ্ছে।

বিজ্ঞানীরা আগেই দেখেছেন, যারা ধূমপান করেন তাদের মস্তিষ্ক অধূমপায়ীদের তুলনায় আয়তনের দিক থেকে ছোট হয়। তবে ধূমপানের ফলে মস্তিষ্ক সংকুচিত হয় কি না বা ছোট মস্তিষ্কের লোকেদের ধূমপান শুরু করার সম্ভাবনা বেশি থাকে কি না তা স্পষ্ট ছিল না।

এবার গবেষকরা একটি শক্তিশালী প্রমাণ দিয়েছেন যে, ধূমপান মস্তিষ্ককে সংকুচিত করে। চলতি বছরের ২৮ এপ্রিল প্রিপ্রিন্ট ডাটাবেস মেডরিজিভে পোস্ট করা হয় এই গবেষণা প্রতিবেদন।

বিজ্ঞানীরা ইউকে বায়োব্যাংক থেকে ব্রেন ইমেজিং ডেটা বিশ্লেষণ করেন এই গবষণায়। ইউকে-ভিত্তিক অংশগ্রহণকারীদের জেনেটিক ও স্বাস্থ্যগত তথ্যভাণ্ডার হলো এই বায়োব্যাংক।

মস্তিষ্কের স্ক্যান ছাড়াও, গবেষকরা সংগৃহীত অংশগ্রহণকারীদের স্ব-প্রতিবেদিত ধূমপানের অভ্যাস বিশ্লেষণ করেন। গবেষণা কার্যক্রমে ২০০৬-২০১০ সাল ও ২০১২-২০১৩ সালে অর্থাৎ দুইবারের সমীক্ষা বিশ্লেষণ করা হয়।

দ্বিতীয়বারে, অংশগ্রহণকারীদের মস্তিষ্কও ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) পদ্ধতি ব্যবহার করে চিত্রিত করা হয়েছিল।

বিজ্ঞানীরা দেখেন, যারা অনিয়মিত ধূমপান করেন তাদের তুলনায়, যারা প্রতিদিন ধূমপান করেন তাদের মস্তিষ্কের আয়তন গড়ে ০.৪ কিউবিক ইঞ্চি (৭.১ কিউবিক সেন্টিমিটার) ছোট ছিল।

মস্তিষ্কের আয়তনের এই পার্থক্যের মধ্যে রয়েছে ০.৩ কিউবিক ইঞ্চি (৫.৫ সিসি) মস্তিষ্কের ধূসর পদার্থ কমে যাওয়া, যা মস্তিষ্কের কোষ বা নিউরনের বিশাল দেহ ধারণ করে।

গবেষকরা আরও দেখেছেন, অতীতে যারা প্রতিদিন ধূমপান করতেন ও বর্তমানে যারা বেশি বেশি ধূমপান করছেন তাদের মস্তিষ্কে ধূসর পদার্থের পরিমাণে আরও বড় পার্থক্য দেখা গেছে। অর্থাৎ ধূমপান ছেড়ে দিলে মস্তিষ্ক সংকোচনের মাত্রাও কমে।

বিশ্লেষণে আরও দেখা গেছে, যারা বেশি সময় ধরে ধূমপান ছেড়েছিলেন তাদের মস্তিষ্কে সামান্য বেশি ধূসর পদার্থ ছিল, যারা সম্প্রতি ছেড়ে দিয়েছিলেন তাদের তুলনায়। অর্থাৎ ধূমপান বন্ধ করলে মস্তিষ্ক ছোট হওয়ার ঝুঁকিও কিছুটা কমে।

গবেষকরা জানান, যেহেতু মস্তিষ্কের সংকোচন স্নায়বিক রোগের সঙ্গে যুক্ত তাই বেশিরভাগ ধূমপায়ীরই আলঝেইমারের মতো কঠিন ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

আমেরিকার পেনিসেলভিয়ার পেন স্টেট কলেজ অব মেডিসিনের গবেষক দাজিয়াং লিউ জানান, ‘এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা। অনেক তথ্য-উপাত্ত জোগাড় করে ও বিভিন্ন সমীক্ষা বিশ্লেষণ করে দীর্ঘদিন ধরে আমরা গবেষণাটি করি। এর ফলাফল জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ।’

‘তবে আরও পরীক্ষা-নিরীক্ষা ধূমপান ও মস্তিষ্কের আকারের মধ্যে কার্যকারণ সম্পর্ক নিশ্চিত করতে সাহায্য করবে। তবে কিছু ওষুধ আছে যা মস্তিষ্কের টিস্যু ক্ষয় রোধে সম্ভাব্য সাহায্য করতে পারে’, বলে জানান এই গবেষক।

সূত্র: লাইভসায়েন্স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31