IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> জাতীয় >> ৮ ঘণ্টা পর ইমিগ্রেশন ছাড়ল ভারত ফেরত বাংলাদেশিরা

৮ ঘণ্টা পর ইমিগ্রেশন ছাড়ল ভারত ফেরত বাংলাদেশিরা

ধূমকেতু নিউজ ডেস্ক : অবশেষে ৮ ঘণ্টা পর মানবিক কারণ দেখিয়ে ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্টযাত্রীদের গন্তব্যে ফেরার অনুমতি মিলেছে। ভারত থেকে ফেরার সময় করোনা পরীক্ষার সনদ না থাকায় শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টা থেকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে আটকে ছিল দুই শতাধিক যাত্রী। এসব যাত্রীর অধিকাংশই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। হঠাৎ এমন সিদ্ধান্তে ঘরে ফিরতে না পেরে পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এর আগে গত ১৭ আগস্ট থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে বিজনেস ও মেডিকেল ভিসায় দেশি-বিদেশি যাত্রীদের ভারত ভ্রমণের সুযোগ হয়। শুক্রবার সকাল থেকে ভারত ফেরত বাংলাদেশিদের করোনা নেগেটিভ সনদ লাগবে নির্দেশনা দেয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক মহাসিন উদ্দীন জানান, দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে এর আগে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দেশ-বিদেশি সবার করোনা নেগেটিভ সনদ লাগছিল। এখন দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ রোধে ভারত থেকে ফেরার সময়ও ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করোনো নেগেটিভ সনদ লাগবে।

শুক্রবার যেহেতু এ নিয়ম কার্যকর হয়েছে তাই অনেকে জানতে না পেরে সনদ সংগ্রহ করতে পারেনি। যার ফলে এসব যাত্রী এখানে আটকা পড়ে। বিষয়টি ওপর মহলের সঙ্গে কথা বলে মানবিক কারণে যাত্রীদের বেলা ২টার পর বাংলাদেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। তবে আগামীকাল (শনিবার) থেকে সনদ ছাড়া ভারত থেকে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে না।

ভারত থেকে আসা যাত্রী সাইদুল ইসলাম জানান, তিনি করোনা নেগেটিভ সনদ নিয়ে ভারতে গিয়েছিলেন। ফিরতে আবার করোনা নেগেটিভ সনদ লাগবে জানতেন না। ভারতের ইমিগ্রেশন ছেড়ে দিলেও বাংলাদেশ ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ আটকে দিয়েছে।

অপর এক যাত্রী সালেহা খাতুন জানান, তিনি অসুস্থ স্বামীকে নিয়ে ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। আগে থেকে করোনা নেগেটিভ সনদের বিষয়ে কর্তৃপক্ষ জানালে এ দুর্ভোগে পড়তে হতো না।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার বিচিত্র মল্লিক জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় শুক্রবার থেকে ভারত ফেরত দেশি-বিদেশি সব যাত্রীর বাংলাদেশে আসতে হলে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক সাথে আসতে হবে। যারা এ খবর জানতেন না তারা আটকা পড়েন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে তারা অনুমতি দিলে যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে মানবিক কারণে ছাড় দেওয়া হয়েছে। আগামীকাল (শনিবার) থেকে কড়াকড়িভাবে এ নিয়ম কার্যকর হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31