IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

মান্দায় অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় মাদকের আসরে অতিরিক্ত মদপানে সামিনুর রহমান বাদল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রোববার (১৪ জানুয়ারী) সন্ধ্যার দিকে উপজেলা কোঁচড়া-বাদলঘাটা টেকনিক্যাল কলেজের পরিত্যক্ত ভবনে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাদকের আসরটি বসানো হয়েছিল।

নিহত সামিনুর রহমান বাদল উপজেলার মান্দা সদর ইউনিয়নের চকভবানী গ্রামের সামসুদ্দীন সোনারের ছেলে। মদের ওই আসর থেকে রায়হান আলী (২২) নামের আরেক যুবককে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষনিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাদলঘাটা গ্রামের একাধিক বাসিন্দা জানান, পৌষ সংক্রান্তি উপলক্ষে সামিনুর রহমান বাদল, রায়হান আলী, আলমগীর হোসেন ও শুভ নামের চার যুবক রোববার সন্ধ্যার দিকে টেকনিক্যাল কলেজের একটি কক্ষে মাদকের আসর বসায়। মাদপানের পাশাপাশি মোবাইলফোনে উচ্চশব্দে গান বাজিয়ে পৌষ সংক্রান্তির উৎসব পালন করছিল তারা।

এর কিছু পরে ওই আসরে বাদল ও রায়হান অসুস্থ হয়ে পড়ে। এসময় আলমগীর ও শুভর চিৎকারে আশপাশের লোকজন সেখানে উপস্থিত হন। পরে তাদের দুজনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ঘটনার পর থেকে আলমগীর হোসেন ও শুভ গা ঢাকা দিয়েছে।

এ প্রসঙ্গে নিহত বাদলের বাবা সামসুদ্দীন সোনার বলেন, ‘রোববার বিকেলের দিকে তিন যুবক বাড়ি থেকে আমার ছেলে বাদলকে ডেকে নিয়ে যায়। সন্ধ্যার পর সংবাদ পেয়ে কলেজের মাঠ থেকে ছেলে বাদলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেই। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।’

মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালে নেওয়ার আগেই বাদলের মৃত্যু হয়েছে। আর রায়হানকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষনিক তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, নিহত বাদলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে নিহত বাদলের বাবা জানায় অতিরিক্ত মদপানে তার ছেলের মৃত্যু হয়ে থাকতে পারে। মান্দা থানায় এ সংক্রান্ত একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31