IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে মাকে ঔষধ খাওয়ানোকে কেন্দ্র করেভাই ও ভাইয়ের শশুর বাড়ীর লোকজনকে নিয়ে হামলায়রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৪ জানুয়ারিগোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১লায়ন্স ক্লাব অব রাজশাহীসেন্ট্রাল এর ক্লাব চাটার্ডউপস্থাপন ও অভিষেকরিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজঅবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কাররাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনদুর্গাপুরে চুরির স্বীকারোক্তি আদায়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগনেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> নাশতায় রাখুন পটেটো নাগেটস

নাশতায় রাখুন পটেটো নাগেটস

ধূমকেতু নিউজ ডেস্ক : এই শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে ভাজাপোড়া না থাকলে কি চলে? তবে বাইরের অস্বাস্থ্যকর ভাজাপোড়া খাবার না খেয়ে চাইলে ঘরেই তৈরি করতে পারেন মচমচে নাগেটস।

তবে সব সময় তো আর চিকেন নাগেটস তৈরি করা যায় না। তাই নাগেটস খাওয়ার লোভ সামলাতে তৈরি করতে পারেন পটেটো নাগেটস। বিকেলের নাস্তার জন্য এটি হতে পারে সেরা স্ন্যাকস। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. আলু ২টি
২. কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
৩. ব্রেড ক্রাম্ব ২ টেবিল চামচ
৪. মোজোরোলা চিজ ২ টেবিল চামচ
৫. ব্ল্যাক পেপার আধা চা চামচ
৬. মিক্স হার্বস আধা চা চামচ
৭. আদা ও রসুন বাটা আধা চা চামচ
৮. কাঁচা মরিচ ১টি
৯. ধনেপাতা কুচি ১ চা চামচ
১০. লবণ স্বাদমতো
১১. ডিম ১টি ও
১২. ব্রেড ক্রাম্ব আধা কাপ।

পদ্ধতি

এজন্য প্রথমেই দুটি বড় সাইজের আলু সেদ্ধ করে নিন। তারপর ভর্তা করে নিতে হবে। আলু ভর্তার সঙ্গে মিশিয়ে দিন ২ টেবিল চামচ ব্রেড ক্রাম্ব, ২ টেবিল চামচ কনফ্লাওয়ার, মোজোরোলা চিজ ৩ চামচ ও লবণ স্বাদমতো।

এরপর আরও মিশিয়ে নিন গোলমরিচের গুঁড়া, মিক্স হার্বস, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে।

এরপর হাতে তেল মেখে এই মিশ্রণ অল্প করে হাতে নিয়ে গোল করে হালকা করে চাপ দিয়ে নাগেটসের আকারে গড়ে নিন। এরপর অন্য একটি বাটিতে ব্রেড ক্রাম্ব ও অন্য বাটিতে ডিম ভেঙে ফেটিয়ে নিন।

এবার তৈরি করে রাখা নাগেটসগুলো ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে মাখিয়ে ফুটন্ত তেলে ছেড়ে দিন। এপিঠ-ওপিঠ উল্টে বাদামি করে ভেজে নিন নাগেটসগুলো।

ব্যাস তৈরি হয়ে গেলো ঘরে তৈরি পটেটো নাগেটস। এবার এটি পরিবেশন করুন টমেটো সস কিংবা চাটনির সঙ্গে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ