IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে সেতুতে টোল আদায় বন্ধের প্রতিবাদে ইজারাদাররের সংবাদ সম্মেলন

গোমস্তাপুরে সেতুতে টোল আদায় বন্ধের প্রতিবাদে ইজারাদাররের সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাপাইনবাবগন্জের গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদীর উপর নির্মিত চৌডালা ইউনিয়নের মুক্তিযোদ্ধা শহীদ আস্তার রহমান সেতু ও রহনপুর -বোয়ালিয়া সড়কে অবস্থিত মকরমপুর সৈয়দ সুলতান সেতুর টোল আদায় বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইজারাদাররা।

শনিবার ১৭ আগষ্ট সকালে উপজেলা প্রেসক্লাবে অায়োজিত এ সংবাদ সম্মেলনে ইজারাদারদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মকরমপুর সেতুর ইজারাদার আদিল। এ সময় উপস্থিত চৌডালা সেতুর ইজারাদার শফিকুল ইসলাম, দুরুল হোদা, জিয়াউর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান হয, চলতি অগাস্ট মাসের ১৪ তারিখ থেকে সেনাবাহিনীর মৌখিক নির্দেশে সেতু ২ টিতে টোল আদায় বন্ধ রেখেছেন তারা। গত বুধবার বিকেলে চৌডালা এবং বৃহস্পতিবার দুপুরে মকরমপুর সেতুতে সেনাবাহিনীর গোমস্তাপুর সাব ক্যাম্পের একটি টহল দল এসে টোল আদায় বন্ধ করার নির্দেশ দেন । তাদের মৌখিক নির্দেশনা মোতাবেক আমরা সেদিন থেকে টোল আদায় বন্ধ রেখেছি। পরবর্তী সময়ে আমরা সেনাবাহিনীর গোমস্তাপুর অস্হায়ী ক্যাম্পে যোগাযোগ করলে তারা জানান , উপর মহলের নির্দেশে টোল আদায় বন্ধ করার জন্য বলা হয়েছে।

ইজারাদারগণ বলেন, টোল আদায় বন্ধ থাকায় আমাদের প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকা লোকসান গুনতে হচ্ছে। তারা অতি শীঘ্রই টোল আদায় পুনরায় চালু করার ব্যবস্হা নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃস্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে চাপাইনবাবগন্জ সড়ক বিভাগ (সওজ) নির্বাহী প্রকৌশলী( ঢঃ দাঃ) সানজিদা আফরীন ঝিনুক জানান, ইজারাদারদের অাবেদনের প্রেক্ষিত বিষয়টি উর্ধতন কতৃপক্ষ কে জানানো হয়েছে। জেলা প্রশাসক ও সেনাবাহিনীর কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে। তিনি অারও জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় সাময়িকভাবে টোল আদায় বন্ধ করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে টোল আদায় কার্যক্রম পুনরায় শুরু হবে। এ বিষয়ে সেনা কর্মকর্তাদের বক্তব্য নেয়ার জন্য ফোন করা হলে তারা কেউই ফোন রিসিভ করেননি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31