IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাচোলে সাড়ে ৪কোটি টাকা নিয়ে লাপাত্তা ইসলামী এজেন্ট ব্যাংক, গ্রাহকদের মানববন্ধন

নাচোলে সাড়ে ৪কোটি টাকা নিয়ে লাপাত্তা ইসলামী এজেন্ট ব্যাংক, গ্রাহকদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গ্রাহকের প্রায় সাড়ে ৪কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছেন ইসলামী ব্যাংক নাচোল এজেন্ট আউটলেট শাখার এসারুল হক, ক্যাশিয়ার আনিসুর রহমান ও মার্কেটিং অফিসার আবু রায়হান। এ লক্ষ্যে বুধবার ৯ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় নাচোল বাসস্ট্যান্ড এলাকায় ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন। জুলাই মাসে বেশ কয়েকজন গ্রাহকরা ইসলামী ব্যাংকের নাচোল বাজার এজেন্ট আউটলেট শাখায় এসে জানতে পারেন গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা না করে এজেন্ট এসারুল কৌশলে টাকা হাতিয়ে নিয়েছেন।

এলাকাবাসী ও ভুক্তভোগী গ্রাহকরা জানান, প্রায় ৫ বছর ধরে নাচোল বাজার বাসস্ট্যান্ড এলাকায় ইসলামী ব্যাংকের আউটলেট নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি। জুলাই মাসের শেষ সপ্তাহে কয়েকজন গ্রাহক টাকা উত্তোলন করতে গিয়ে দেখেন তাদের হিসাব টাকা জমা হয়নি।এ খবর ছড়িয়ে পড়লে ওই ব্যাংকের কার্যালয়ে এসে গার্ড ছাড়া অন্য কাউকে দেখতে পাননি সাধারণ গ্রাহকরা। এসময় নিজেদের জমাকৃত টাকা নিজ নামের অ্যাকাউন্টে জমা না হওয়ায় অনেকে কান্নায় ভেঙে পড়েন।

একাধিক গ্রাহক জানান, সারাদেশে ইসলামী ব্যাংকের সুনাম থাকায় নিজ এলাকায় এজেন্ট ব্যাংকিং আউটলেটে এফডিয়ার, চলতি হিসাব করেছিলেন তারা। গ্রাহকদের জমা টাকার রশিদের পরিবর্তে এজেন্ট তার একটি হিসাবের ব্যাংক লুজ রশিদের মাধ্যমে জমা দিতেন গ্রাহকদের টাকা।

ব্যাংকটির গ্রাহক শামসুন নাহার জানান, তার চলতি হিসাব নম্বরে ১১লাখ ২৫ হাজার ৯০১ জমা রাখেন, শামসুদ্দিন ফিস্ট ডিপোজিটে ২০ লাখ ৭৫ হাজার টাকা লুজ রশিদের মাধ্যমে জমা রাখেন, আব্দুল মান্নান ১১লাখ ৫০ হাজার টাকা জমা রাখেন চলতি হিসাব নম্বরে।

এ বিষয়ে আউটলেটের এজেন্ট অভিযুক্ত এসারুল হকের মোবাইল নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ইসলামী ব্যাংকের রহনপুর শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, ইসলামী ব্যাংকে পিএলসি নাচোল বাজার এজেন্ট আউটলেট এসারুল হক,ক্যাশিয়ার আনিসুর রহমান ও মার্কেটিং অফিসার আবু রায়হান গ্রাহকদের টাকা নিজ নামীয় অ্যাকাউন্টে জমা না হওয়ার অভিযোগের ভিত্তিতে সরজমিন তদন্ত করে ৮৫ জন গ্রাহকের প্রায় ১কোটি ৮১লাখ ৪৩ হাজার ৪০০ টাকার একটি তালিকা তৈরি করা হয়েছে। এ বিষয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করার ফলে উক্ত শাখার এজেন্ট,ক্যাসিয়ার ও মার্কেটিং অফিসার এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ দায়রা জজ আদালতের মামলা নং ০২/২৪ তারিখ ৩১/০৭/২০২৪।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31