IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বাউয়েটে প্রজেক্ট ফেয়ার ২০২৩ এর পুরস্কার বিতরণী

বাউয়েটে প্রজেক্ট ফেয়ার ২০২৩ এর পুরস্কার বিতরণী

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে প্রজেক্ট ফেয়ার ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২৪) স্কাই লাইট হলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান।

প্রধান অতিথি বলেন ‘শিক্ষার্থীদের এসব অর্জনের মাধ্যমেই বাউয়েট দেশের প্রযুক্তিগত উন্নয়নে সম্পৃক্ত হতে চায়। তাই শিক্ষার্থীদের আরো গবেষণা এবং প্রজেক্টের কাজে মনোনিবেশ করতে হবে।’ তিনি প্রজেক্ট ফেয়ারে যেসব প্রজেক্ট প্রদর্শিত হয়েছে, সেগুলোর উন্নয়নে বাউয়েট সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।

আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি এর পরিচালক ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে পুরকৌশল বিভাগের ছাত্র শেখ রায়হান রহমান এবং সিএসই বিভাগের মমিনুল হক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল কেএফএ সোহেল (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন ও আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, প্রক্টর, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ।

উক্ত প্রজেক্ট ফেয়ারে ৮০টি প্রজেক্ট প্রদর্শন করা হয়। বিচারকমন্ডলী ১০টি প্রজেক্টকে বিজয়ী এবং সেরা নির্বাচিত করেন। প্রজেক্টগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ‘গ্যাস ট্রিটমেন্ট প্লান্ট’ টিম সদস্য সিই বিভাগের শেখ রায়হান রহমান এবং মোঃ সাফায়াত হোসেন, ১ম রানার আপ হয়েছে ‘বেটেল ফিল্ড’ টিম সদস্য সিএসই বিভাগের সাকিব রায়হান এবং ২য় রানার আপ হয়েছে ‘বায়োডিজেল প্রোডাকশন ওয়েস্ট কুকিং ওয়েল’ প্রজেক্ট টিম সদস্য সিই বিভাগের সাদি মুহাম্মদ এবং আফিয়া মরিয়াম। প্রধান অতিথি বিজয়ী প্রতিযোগীদের ক্রেস্ট, সনদপত্র এবং গিফট প্রদান করেন। এছাড়া চ্যাম্পিয়ন টিম, ১ম রানার আপ এবং ২য় রানার আপকে প্রাইজমানি প্রদান করা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31