IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ীকমিটির সভা

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ীকমিটির সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় দুপুরে নগর ভবনে সচিব মহোদয়ের দপ্তরকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক এবং অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

সভাপতির বক্তব্যে প্রশাসক মহোদয় বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। রাসিককে আর্থিকভাবে সবল করতে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ ও সকল আদায় কার্যক্রম জোরদার করতে হবে। সরকারি-বেসরকারি হোল্ডিং কর আদায়, বাণিজ্যিক লাইসেন্স, ইজারা, অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স, সিনেপ্লেক্স সহ আয়ের খাতসমূহের আদায় কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নগরীর সড়কবাতির বিদ্যুৎ ব্যয় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সভায় জুলাই-২০২৪ হতে সেপ্টেম্বর-২০২৪ পর্যন্ত প্রকৃত আয় ও ব্যয় নিয়ে পর্যালোচনা করা হয়। সভায় কর্পোরেশনের নিকট বিভিন্ন সংস্থার বকেয়া দাবি পরিশোধ প্রসঙ্গে আলোচনা করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সম্মানীত কাউন্সিলরগণের সম্মানী, কার্যালয়ের ভাড়া ও অফিস ব্যবস্থাপনা খরচ বিষয়ে আলোচনা করা হয়। জরুরী কাজে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার সামগ্র ক্রয় বিষয়ে আলোচনা করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় রাস্তার বাতির বিদ্যুৎ বিল যৌক্তিক পর্যায়ে আনায়ন প্রসঙ্গে আলোচনা করা হয়। সিটি কর্পোরেশনের কাজে ব্যবহৃত গাড়ীর জ্বালানী ব্যয় যৌক্তিক পর্যায়ে আনায়ন ও পরিবহন শাখায় নতুন সরবরাহকৃত যন্ত্রপাতির ভাড়া নির্ধারণ প্রসঙ্গে আলোচনা করা হয়। জুলাই-২০২৪ হতে সেপ্টেম্বর-২০২৪ পর্যন্ত প্রদানকৃত বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটি সদস্য ও রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ফজলুল হক, কমিটির সদস্য ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কবির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন মোঃ ফরহাদ উদ্দিন, কমিটির সদস্য সচিব ও বাজেট কাম-হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, রাজস্ব কর্মকর্তা সারওয়ার হোসেন, স্টোর কর্মকর্তা আহসান হাবিব, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ইনজামুল হক, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, উপ-সচিব তৈমুর হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা আবুল বাশার মো: তাজউদ্দিন, ট্যাক্স (কর) কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ, ট্যাক্স (কর) কর্মকর্তা মহীউদ্দিন, সহ-সচিব শমসের আলী, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, হিসাব রক্ষক রাশিদ খাঁন, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম, সম্পত্তি কর্মকর্তা আবু নূর মোঃ মতিউর রহমান উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31