IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> লিড নিউজ >> বদলগাছীতে সড়কে ঝড়ল ২জনের প্রাণ

বদলগাছীতে সড়কে ঝড়ল ২জনের প্রাণ

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছীতে কালিপুজার মেলা দেখে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় পৃথক পৃথক স্থানে ২জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, বদলগাছী উপজেলার মথরাপুর ইউপির মথরাপুর গ্রামের হাসুর ছেলে ৮ম শ্রেনীর ছাত্র সজিব হোসেন (১৪) এবং ওই একই ইউনিয়ননের চকবেনী গ্রামের রুবী টপ্পর এর ছেলে সাগর টপ্প (২০) এবং অজ্ঞাতনামা আরেকজনের জনের পরিচয় মেলেনি।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মথরাপুর ইউপির গোবরচাঁপা কালিপুজার মেলা দেখে অটো চার্জারভ‍্যানে ফেরার সময় সন্ধ্যা ৭টার দিকে গয়েশপুর ব্রীজের নিকট ভ‍্যান উল্টে গিয়ে মথরাপুর গ্রামের হাসুর ছেলে ৮ম শ্রেনীর ছাত্র সজীব নিচে পড়ে যায় এতে সজীব হোসেন মাথায় আঘাত লাগে। সাথে সাথে আহত সজীব হোসেন(১৪)কে দ্রুত চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ প্রদান করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার নেয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করে। সজীব হোসেন স্থানীয় মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিলো বলে জানাগেছে।

এদিকে উপজেলার গোবরচাঁপা মেলা দেখে চকবেনী গ্রামের রুবী টপ্পর ছেলে সাগর টপ্প মটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার সময় রাত ১১টার দিকে চকবেনী মহাথেরো গির্জা বা সুমনের ইটভাটার সামনে পৌঁছামাত্র বিপরীত দিক হতে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক
মটরসাইকেলে ধাক্কা দিলে সাগর টপ্প ও তার সাথে থাকা অজ্ঞাতনামা অপর একজন গুরুতর আহত হয়। স্থানীয়রা উভয়কে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবিবার মধ‍্যরাত ২টার দিকে সাগর টপ্প মৃত্যুবরণ করে ও অজ্ঞাত নামা অপরজন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
নিহত ও আহতদের বিষয়ে জানতে চাইলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফারহানা এই প্রতিবেদককে বলেন, আপনি কাল আসেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহজাহান আলী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বা আহতের ব‍্যাপারে আমাকে কেউ জানায়নি আর থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31