IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় যুবককে হত্যা চেষ্টার মামলায় জাবের বাহিনীর ক্যাডার আমিনুল গ্রেপ্তার

বাগমারায় যুবককে হত্যা চেষ্টার মামলায় জাবের বাহিনীর ক্যাডার আমিনুল গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিলে মাছ চাষকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম (৪০) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে মাথা ফাটিয়ে হত্যা চেষ্টা চালায় জাবের আলী সহ তার বাহিনীর সদস্যরা। ওই ঘটনায় গত ১৫ অক্টোবর আহত আশরাফুল ইসলাম বাদী হয়েছে একটি মামলা দায়ের করে। দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী আমিনুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম বীরকয়া গ্রামের ফায়ের আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম বাসুপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য। সে জাবের বাহিনীর অন্যতম সদস্য। জাবের আলীর নির্দেশে আমিনুল ইসলাম এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত। নাম নামে একাধিক মামলা রয়েছে। আশরাফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জাবের আলী সহ তার বাহিনীর ১৮ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত ১১ জন জামিনে রয়েছেন। ঘটনার পর থেকে জাবের আলী সহ অন্যরা আত্মগোপনে রয়েছেন।

এদিকে দীর্ঘদিন পালিয়ে থাকার পর বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, বীরকয়া গ্রামের আব্দুুস ছামাদের ছেলে আশরাফুল ইসলাম নিজ গ্রামের মোড়ে চা পানের জন্য আসে। সে সময় জাবের আলী সহ তার লোকজন হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে বীরকয়া স্কুলের নিকটে আশরাফুলকে মারতে থাকে। তাকে উপর্যুপরি চাপাতি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

সে সময় স্থানীয়রা আশরাফুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থা খারাপ দেখে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।

আটকের ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার এসআই আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এজাহারভুক্ত আসামী আমিনুল ইসলামকে বাড়ি থেকে গ্রেপ্তার করি। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, হত্যা চেষ্টা মামলায় আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31