IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে জামায়াত নেতার বিরুদ্ধে মাদ্রাসার নামে জমি দখলের হুমকির অভিযোগ

রাজশাহীতে জামায়াত নেতার বিরুদ্ধে মাদ্রাসার নামে জমি দখলের হুমকির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে এক জামায়াত নেতার বিরুদ্ধে মাদ্রাসার নামে জমি দখলের হুমকির অভিযোগ উঠেছে। এনিয়ে ভ‚ক্তোভাগী উম্মেহানি মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছেন।

তিনি মহানগরীর মতিহার থানার বিনোদপুর মির্জাপুর এলাকার জামাল উদ্দীনের মেয়ে। তার স্বামী মতিহার থানা ৩০ নং ওয়ার্ড বিএনপির আহŸায়ক। অভিযুক্ত জামায়াতে নেতা হলেন মতিহার থানা জামায়াতে ইসলামের সাবেক নায়েবে আমির মোজাম্মেল হক।

ভুক্তভোগী উম্মেহানি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, চার বছর আগে মহানগীর নতুন বুধপাড়ায় এলাকায় সোয়া ছয় কাঠা (৬.২৫) জমি ক্রয় করি। সেখানে গত ২০ অক্টোবর হতে জমির সীমানা প্রাচীর দেওয়ার কাজ শুরু করি। তবে ওই এলাকার বাসিন্দা মৃত মহসীন সরকারে ছেলে জামায়াত নেতা মোজাম্মেল হকসহ ২০-২৫ জন এসে কাজ বন্ধের হুমকি দিয়ে আসছিলো। সে পূর্ব থেকে আমার জমি দখলের উদ্দেশ্য করে বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিলো। আমরা কারণ জিজ্ঞাসা করলে সে বলে জমির উত্তর দিকে মাদ্রাসা নির্মাণ করা হবে তাই আমাদের ২ ফিট জমি দিতে হবে। আমরা দুই ফিট জমি তাদের কিনে নেওয়ার প্রস্তাব দেয়। তবে তারা তা কিনতে অস্বীকৃতি জানিয়ে জোর পূর্বক মাদ্রাসা নির্মাণ করার কথা বলে জমি দখলের হুমকি দেয়।

এতেও আমি আমার কাজ চলোমান রাখায় গেলো ২৭ অক্টোবর রাতে মোজাম্মেলের নেতৃত্বে তার সাথে ৫০ থেকে ৭০ জন গুন্ডা বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আমার জমির ওপরে এসে আমার লেবারদের কাজ বন্ধ করে দেয় । তার কথা মতো অবৈধ ভাবে দাবী করা আমার জমির কিছু অংশ তাকে না দিলে আমার জমির সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়। এছাড়াও আমার জমিতে আমি প্রবেশ করলে আমার ইজ্জতহানি ও মারার হুমকি দিয়ে চলে যায়।

এই ঘটনায় আমি গত ৩ নভেম্বর মতিহার থানায় অভিযোগ দায়ের করলে থানার ওসি তা দেখার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দেখেন নি বলে অভিযোগ করেন। এছাড়াও এই ঘটনায় সেনাবাহীনি ও র‌্যাবের কাছে অভিযোগ দিলেও কোন আইন সহায়তা পাননি বলে জানান।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জামায়াত নেতার মাদ্রাসার নাম করে বাড়ীর প্রাচীর ভেঙ্গে দিয়ে জমি দখল করে নেওয়ার হুমকি এমন অনৈতিক কর্মকান্ড যাতে বড় নেতারা দেখেন এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।

এই বিষয়ে জামায়াত নেতা মোবাইল নং এ একাধিকবার ফোন দিয়ে কল রিসিভ না হওয়ায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, ওই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রাচীর সীমানা দেওয়াকে কেন্দ্র করে একটি ঝামেলা আছে। আমরা তদন্ত করছি এবং উভয় পক্ষকে ডেকেছি। তারপর কি হয় সেটা দেখবো নইলে আইনগত প্রক্রিয়ায় যা হয় সেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31