IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় পুড়িয়ে মারতে রাতে খড়ের গাদায় আগুন দেয়ার অভিযোগ

বাগমারায় পুড়িয়ে মারতে রাতে খড়ের গাদায় আগুন দেয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে পুড়িতে মারতে ঘরের পাশে খড়ের গাদায় আগুন দিয়েছেন এক ব্যক্তি। এরপর চিৎকার ও গালাগাল করে প্রতিপক্ষকে বলেছেন, ঘর থেকে বের হলেই তাঁদের ওই আগুনে পুড়িয়ে মারা হবে। পরে অবশ্য প্রতিবেশীরা এসে সে আগুন নেভান। শুক্রবার রাতে উপজেলার গণিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাধাইমুড়ি গ্রামের কৃষক ইদ্রিস আলীর সঙ্গে প্রতিবেশী বেলাল উদ্দিনের জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে মাঝেমধ্যে হুমকির ঘটনাও ঘটেছে। শুক্রবার সকালে এ নিয়ে বাগবিন্ডার এক পর্যায়ে ইদ্রিস আলীর পরিবারকে পুড়িয়ে মারার হুমকি দেন বেলাল উদ্দিন। এরপর রাত সাড়ে ১১টার দিকে ইদ্রিস আলীর ঘরসংলগ্ন খড়ের গাদার পালায় আগুন ধরিয়ে দেন বেলাল। আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা ছুটে এলে তাঁদের আগুন নেভাতে বাধা দেন বেলাল। এ সময় তিনি চিৎকার করে ইদ্রিসের ঘরে থাকা লোকজনকে বেরিয়ে আসতে বলেন। আর বের হলেই তাঁদের পুড়িয়ে মারা হবে বলে চিৎকার করতে থাকেন। পরে ওই ঘর থেকে লোকজন বেরিয়ে এসে ও প্রতিবেশীরা মিলে খড়ের গাদার আগুন নেভান। সে সময় বেলাল উদ্দিনও ঘটনাস্থল ত্যাগ করেন।

কৃষক ইদ্রিস আলী অভিযোগ করেন, বেলাল উদ্দিন সকালে হুমকি দিয়ে রাতে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করবেন, তা তিনি বিশ্বাস করতে পারছেন না। যেভাবে আগুন দিয়েছেন, তাতে আরেকটু দেরি হলেই আগুন ঘরে ছড়িয়ে পড়ত। প্রতিবেশি সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম বলেন, আগুন জ্বলতে দেখে তাঁরা দ্রæত ছুটে এসেছেন। প্রথমে পরিবারটিকে উদ্ধার করেন। আর কিছু সময় পার হলেই আগুন বাড়িতে ছড়িয়ে পড়ত। খড়ের গাদার পাশেই বেলাল উদ্দিনকে চিৎকার করে প্রতিপক্ষকে গালাগাল করতে দেখেছেন।

অভিযোগের বিষয়ে কথা বলতে বেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর ছেলে হৃদয় হোসেন বলেন, তাঁর বাবা কাজটি ঠিক করেননি। এর আগে এসব কর্মকান্ডের জন্য পরিবারের পক্ষে বাবাকে পুলিশে দেওয়া হয়েছিল। চার মাস কারাভোগের পর বেরিয়ে এসেছেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, সকালে এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31