IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় দখল মুক্ত করতে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় দখল মুক্ত করতে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের এনএস রোডে যৌথ বাহিনীর অভিযানে ফুটপাতে বৈধভাবে দখল করে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে এই অভিযান শুরু হয়ে দুপুর ৩টার দিকে শেষ হয়।

কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে যৌথ বাহিনীর সহায়তায় অভিযানটি পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল।

শহরের রাস্তা, ফুটপাত দখল করে জনদুর্ভোগ বাড়িয়ে ব্যবসা করে চলেছেন কিছু বড় প্রতিষ্ঠান। পাশাপাশি গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান।

লিয়াকত কাবাব স্টেশন বড় ব্যাবসায়ী কিন্তু ছোট দোকান নিয়ে রাস্তা দখল করে রমরমা ব্যবসা করে দুর্ভোগ বাড়িয়েছে পথচারীদের। শাহীন বেডিং, মৌবন, ফুল সেন্টার, লিয়াকত আলী ডেইরী এন্ড সুইটসসহ অসংখ্য বড় দোকান একইভাবে ব্যবসা করে যাচ্ছে।

শহরে চলাচলের রাস্তা প্রশস্ত এবং যানজট নিরাসনের জন্য ও ফুটপাতকে দখলমুক্ত করতে এ অভিযানটি পরিচালিত হয়। কুষ্টিয়া শহরের এনএস রোডের রাস্তার দুই পাশ দিয়ে রাস্তা ও ফুটপাত জুড়ে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা, যার ফলে শহরে যানজট এবং পথচারী চলাচলে ভোগান্তি পোহাতে হয়। এমনকি ফুটপাত দখল থাকায় পথচারীদের প্রধান রাস্তা ব্যবহার করতে হয়, যার ফলে অনেক সময় ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। আবার স্থায়ী দোকানিরাও এসব অবৈধ স্থাপনা বা দোকানদারদের কারণে প্রকৃত দোকানদাররা কাস্টমার পাচ্ছে না। আবার অপরিচ্ছন্ন ও যানযট শহরে পরিনত হচ্ছে এসব অবৈধ স্থাপনার কারণে।

এর আগেও শহরে উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও এবারের অভিযান অন্যবারের থেকে বড় পরিসরে হয়েছে। বেলা ১১ টার সময় শহরের মজমপুর থেকে শুরু হয়ে দুপুর ৩ টার দিকে বড় বাজার এলাকায় শেষ হয়। এসময় শহরের এসএস রোডের সকল অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়।

এনএস রোডের একাধিক ব্যাবসায়ীদের অভিযোগ- এর আগেও এমন অনেক অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু অভিযানের ২-৩ দিন পরই আবার রাস্তা ও ফুটপাত দখল হয়ে যায়, আমরা এর স্থায়ী সমাধান চাই। অভিযানের পাশাপাশি পৌর কতৃপক্ষের উচিৎ আবার যেন না দখল হয় সেজন্য আইনি নোটিশ বা জরিমানার বিধান রাখা, তাহলেই এই সমস্যার স্থায়ী সমাধান হবে।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, পৌরসভার উদ্যোগে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি, সমানেও অভিযান হবে। অভিযানের পরেই আবার দখল হয়ে যায় এই ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে পৌরসভা ব্যবস্থা নিবে, এছাড়াও আমাদের সকলকে সচেতন হতে হবে যেন আর দখল না হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31