IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমিরগাছপালা কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমিরগাছপালা কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে উপজেলা বিএনপির সহ সভাপতি ও খাজুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. খায়রুল ইসলামের বিরুদ্ধে দিনে-দুপুরে সন্ত্রাসী হামলা চালিয়ে প্রায় ২ বিঘা ফসলী জমির ফসল ও গাছপালা কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার খাজুর ইউপির রামচন্দ্রপুর গ্রামে। এ ব্যাপারে রামচন্দ্রপুর গ্রামের মৃত শহিদ আলী প্রামাণিকের ছেলে জাহাঙ্গীর আলম বাবু বাদী হয়ে বিএনপি নেতা খায়রুল ইসলামসহ ১৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৮ টার দিকে খায়রুল ইসলামের নেতৃত্বে ওয়ার্ড আ.লীগের সভাপতি রামচন্দ্রপুর গ্রামের মৃত কমর উদ্দীন প্রামাণিকের ছেলে আবুল হোসেন, তার ভাই বাবুল হোসেন ও মিজানুর রহমান, মৃত রুস্তম আলী প্রামাণিকের ছেলে মামুনুর রশিদ, মৃত মোকলেছার রহমানের ছেলে তোফাজ্জল হোসেন, কায়েম উদ্দীন প্রামাণিকের ছেলে আঃ খালেক ও মাহবুবুর রহমান বাবু, মৃত ওমর আলী প্রামাণিকের ছেলে নওসাদ আলী, আতাউর রহমান পুতুল, আশরাফ আলী নেপাল, মৃত রোস্তম আলীর ছেলে আঃ হাই, মৃত কমর উদ্দীন প্রামাণিকের ছেলে মজিবর রহমান, নওসাদ আলীর ছেলে মোস্তাক হোসেন, মাহবুবুর রহমান বাবুর ছেলে সুলতান মাহমুদ, বাবুল হোসেনের ছেলে তৌফিক আলম, জাহাঙ্গীর আলম বুলুর ছেলে শুভ, তোফাজ্জল হোসেনের ছেলে তানজিদ, শামির উদ্দীনসহ আরো অন্তত ২৬ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র হাসুয়া, রামদ, চাইনিজ কুড়াল ও বাঁশের লাঠিসোঠা নিয়ে তান্ডব চালিয়ে তাদের সোয়া ২ বিঘা জমিতে রোপণকৃত ফলন্ত বেগুন ও অন্যান্য ফসলের সাথে লাগানো ১২০টি ব্যানানা ম্যাংগো আমের গাছ কেটে ফেলে। এতে তাদের প্রায় ১৪ লক্ষ টাকা ক্ষতিসাধন হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31