IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে জর্ডানে নারী কর্মী পাঠাতে প্রশাসনের উদ্যোগে কর্মশালা ও জব ফেয়ার

ধামইরহাটে জর্ডানে নারী কর্মী পাঠাতে প্রশাসনের উদ্যোগে কর্মশালা ও জব ফেয়ার

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর উদ্যোগে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে কর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর দিনব্যাপী ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে ইউএনও মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এই কর্মশালার উদ্বোধন ঘোষনা ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়েসেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা সম্পাদক ও যুগ্ম সচিব মো. শওকত আলী।

কর্মশালায় বোয়েসেলের মহাব্যবস্থাপক উপসচিব এ বি এম আবদুল হালিম, উপ-মহা ব্যবস্থাপক ও সিনিয়র সহকারি সচিব মো. নাজমুন নাহার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নুর মোহাম্মদ, বোয়েসেলের ব্যবস্থাপক মো. হাবিবুল্লাহ খান, আইওএম প্রতিনিধি লুবনা ফারজানা, ক্লাসিক ফ্যাশন জর্ডানের প্রতিনিধি স্বপন মাহমুদ, ওসি রাইসুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদা রীপা, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় ৭ জন দক্ষ কর্মী ও ২০০ জনের রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়।

ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী জানান, বাংলাদেশ সরকারের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে বোয়েসেল। বোয়েসেল দালাল বিহীন সর্বদা প্রান্তিক জণগনের জন্য নৈতিক নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করে থাকে। আর্থিক ও জীবন ঝুঁকি ছাড়া অভিবাসন কেরিয়ার গঠনে সর্বদা সততার সহিত কাজ করে যাচোছ বোয়েসেল। উক্ত কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালায় শতাধীক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

দেশ স্বাধীনের পর প্রথম বারের মতো ধামইরহাট উপজেলার প্রত্যন্ত এলাকায় এই সেবা পেয়ে ইউএনও মোস্তাফিজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন ধামইরহাটের সুধীমহল।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31