IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে জোরপুর্বক ৫ বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

গোমস্তাপুরে জোরপুর্বক ৫ বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিরোধপূর্ণ একটি জমির ধান জোরপুর্বক কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার থানায় অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ গ্রামের মৃত রিয়াজুদ্দিন মিয়ার ছেলে শফিকুল ইসলাম উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কাশরইল মৌজায় চলতি আমন মৌসুমে প্রায় পাঁচ বিঘা জমিতে আমন ধান রোপন করেন। সে ধান বুধবার সকাল থেকে রহনপুর পৌর এলাকার বিশ্বাসপাড়ার মৃত কাদের বিশ্বাসের ছেলে রফিক বিশ্বাস তার নিয়োগ করা শ্রমিক দিয়ে ধানগুলো কেটে নিচ্ছেন।

এ ঘটনায় তিনি শফিকুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, ওই জমিটির মালিকানা নিয়ে দীর্ঘদিন যাবত দুই পক্ষের বিরোধ চলে আসছে। এ বিষয়ে উভয় পক্ষের মামলা আদালতে চলমান রয়েছে। তিনি আরও জানান, প্রতিবছরই এ জমি নিয়ে কোন না কোন ঘটনা ঘটে থাকে।এবারও ধান কেটে নেওয়ার একটি অভিযোগ আমি শুনেছি।

এ বিষয়ে অভিযুক্ত রফিক বিশ্বাসের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, শফিকুল যে অভিযোগ করেছে তা মিথ্যা ও বানোয়াট। তিনি আরও জানান, তিনি তার ক্রয় করা জমিতে লাগানো ধান কেটেছেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার জানান, বিষয়টি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31