IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজাবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলিম অবশেষে সাময়িক বরখাস্ত

রাজাবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলিম অবশেষে সাময়িক বরখাস্ত

ধূমকেতু প্রতিবেদক : গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: সেলিম রেজাকে সরকারি টাকা আত্মসাৎ, দুর্নীতি, আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার সহ ফৌজদারি মামলায় চার্জশীট ভুক্ত আসামী হওয়ায় বিধিমালা অনুযায়ী গভর্নিং বডির নির্দেশনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং কলেজের আর্থিক ও প্রশাসনিক পূর্ণাঙ্গ দায়িত্ব ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসা: হাসিনা পারভীনকে প্রদান করা হয় ।

এ বিষয়ে বিগত ৫-১১-২০২৪ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ সভাপতির কাছে সাবেক অধ্যক্ষ সেলিম রেজার বিরুদ্ধে অত্র প্রতিষ্ঠানের ৩১ জন শিক্ষক – কর্মচারী লিখিত অভিযোগ জানান। পরবর্তীতে ২১-১১-২৪ইং তারিখ অধ্যক্ষ সেলিম রেজাকে অপসারনের পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পূর্ণাঙ্গ দায়িত্ব হস্তান্তর করেন এবং অত্র প্রতিষ্ঠানেরই সমাজ বিজ্ঞান বিভাগের একজন সহকারী অধ্যাপক ওমর কোরাইশীও ফৌজদারি মামলার চার্জশীটভুক্ত আসামী হওয়ায় তাকেও সাময়িক বরখাস্ত করা হয়।

আজ ২৩ নভেম্বর ( শনিবার) রাজাবাড়ি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসা: হাসিনা পারভীন সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, তিনি বিগত বছরে এ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ফৌজদারি মামলার চার্জশীটভূক্ত আসামী হওয়ায় বিধিমালা অনুযায়ী বর্তমানে তার সাময়িক বরখাস্ত থাকার কথা থাকলেও বিগত গর্ভনিং বডি তাকে গত ১৮ মাস যাবৎ সাময়িক বরখাস্ত করেন নাই। পরে অধ্যক্ষ সেলিম রেজার বিভিন্ন অন্যায় ও দুর্নীতি প্রমাণিত হওয়ায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাওশি) কর্তৃপক্ষ চলতি বছরের মার্চ থেকে গত ৮ মাস তার বেতন স্থগিত করেছেন।
এ বিষয়ে সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মোঃ সেলিম রাজার সাথে মুঠো ফোনে কথা বললে তিনি সাংবাদিকদের তার সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31