IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বন্ধু মিতালী ফাউন্ডেশন গ্রাহকের টাকা ফেরত ও এমডিকে গ্রেপ্তারের দাবীতে সড়ক অবরোধ

বন্ধু মিতালী ফাউন্ডেশন গ্রাহকের টাকা ফেরত ও এমডিকে গ্রেপ্তারের দাবীতে সড়ক অবরোধ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : বন্ধু মিতালী ফাউন্ডেশন এর পাওনা টাকা ফেরত ও প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনুকে গ্রেপ্তারের দাবীতে নওগাঁ শহরের মুক্তির মোড়ে দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে এর গ্রাহকরা। রোববার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে প্রায় ৩ শতাধিক গ্রাহক। এতে সড়কের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে চলাচল ব্যহৃত হয়। দূর্ভোগে পড়তে হয় সাধারণ পথচারীদের।

অবশেষে নওগাঁ জেলা পুলিশ সুপার কুতুব উদ্দিন দ্রুত সময়ের মধ্যে প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনুকে গ্রেফতারের আশ্বাস দিলে ভুক্তভোগী গ্রাহকরা সড়ক থেকে চলে যান।

নওগাঁ জেলা পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেন, নাজিম উদ্দিন তনু দেশ থেকে পালিয়ে যেতে না পারে জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য যে, নওগাঁ শহরের খাঁস-নওগাঁ পোষ্ট অফিস পাড়ায় গত কয়েক বছর থেকে বেসরকারি সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশন ঋনদান কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এছাড়া জামানতকারীদের লাখে দুই থেকে আড়াই হাজার টাকা মুনাফা(লাভ) দিতেন। জেলার ১১ টি উপজেলায় এ সংস্থার রয়েছে। এ সংস্থার সদস্য প্রায় সাড়ে ৫ হাজার জন। চলতি মাসের প্রথম সপ্তাহের গ্রাহকদের টাকা দেয়ার কথা ছিল।

হঠাৎ করে গত ১২ নভেম্বর সংস্থার সব কার্যক্রম বন্ধ করে দিয়ে রাতের আধারে সাড়ে ৫ হাজার গ্রাহকের প্রায় ৬শ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় সংস্থার পরিচালক ও চেয়ারম্যান। শত শত গ্রাহক প্রতিদিন সংস্থার প্রধান কার্যালয়ে গিয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। ইতোমধ্যে গ্রাহকদের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলার পর পুলিশ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনসহ চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31