IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে:দুলু

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে:দুলু

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হিন্দুস্থানের লোকজন কোন কারণ ছাড়াই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম সুসর্ম্পক নষ্ট করার পায়তারা করছে। ভারতীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে মিছিল নিয়ে এসে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয়ে হামলা করেছে। আমাদের দেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। এসব কর্মকান্ড দু:খজনক। এগুলো মেনে নেয়ার মতো নয়। আর্ন্তজাতিক আইনে যেকোন দেশের হাই কমিশন কার্যালয়ের নিরাপত্তা দেয়া সেই দেশের দায়িত্ব। ভারত সরকার তা পালন করতে ব্যর্থ হয়েছে। উলটো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশে শান্তিরক্ষা মিশন পাঠানোর মতো হাস্যকর কথা বলেছেন।

দুলু বলেন, স্বাধীনতার পর যেকোন সময়ের চেয়ে বর্তমানে দেশের সনাতন ধর্মের লোকেরা ভালো আছেন। নিরাপদে আছেন। এখানে কোন হামলা নির্যাতনের ঘটনা ঘটছে না। অথচ ভারতের কিছু মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে উসকানি দেয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ সব সময় হিন্দু মুসলমান বৌদ্ধ খিস্টান সকলে মিলে মিশে বসবাস করে। আমাদের প্রিয় মাতৃভূমি নিয়ে কোন ষড়যন্ত্র হলে সকলে মিলে রুখে দেয়া হবে। মহান মুক্তিযুদ্ধে যেমন দেশের মানুষ ধর্মবর্ণ ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে তেমনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোন আঘাত আসলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ২০১৩সালের ২ডিসেম্বর নাটোর ফায়ার সার্ভিসের সামনে বিএনপির হরতালে পিকেটিং করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান সুজনের স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। দুলু আরো বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের কোন বিকল্প নেই। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুলু বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীরা ভারতে পালিয়ে থেকে মিথ্যা প্রচারণার মাধ্যমে মানুষকে ভুল বোঝানোর অপচেস্টা করছে। বাংলাদেশে নির্মম গণহত্যা পরিচালনাকারী পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিষয়ে দেশের মানুষকে সচেতন থাকতে হবে।

মঙ্গলবার বিকেলে নাটোর শহরের কানাইখালি বাস মালিক সমিতির সামনে আয়োজিত নিহত নাটোর পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম সৃজনের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, নাটোর পৌর বিএনপির আহবায়ক এমদাদুল হক আল মামুন ,জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31