IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাহাদুরপুর কারিগরি স্কুল এ্যান্ড কলেজে কালো দিবস পালন

বাহাদুরপুর কারিগরি স্কুল এ্যান্ড কলেজে কালো দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক : বিগত পতিত সরকারের আমলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারীর ওপর হওয়া দমন, নিপীড়ন, নির্যাতনের চিহ্ন হিসেবে ৪ ডিসেম্বর কালো দিবস পালন করেছে সিংড়ার বাহাদুরপুর কারিগরি স্কুল এ্যান্ড কলেজ।

সূত্রে জানা যায়, ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরে নাটোর জেলায় সর্বপ্রথম আওয়ামীলীগের রোষানলে পড়ে চাকরি হারান বিএনপি সমর্থক অধ্যক্ষ শেখ মোঃ রকিবুল ইসলাম। সে সময় সিংড়ার তৎকালীন এমপি জুনাইদ আহমেদ পলকের নির্দেশে ও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সহযোগিতায় সিংড়া উপজেলা নির্বাহী অফিসার অধ্যক্ষ রকিবুলকে বে-আইনী ভাবে সাময়িক বরখাস্ত করেন। এরপর পাঁচজন শিক্ষক-কর্মচারীকেও সাময়িক বরখাস্ত করা হয়।

সেসময়, ০৪ ডিসেম্বর, ২০১০ ইং ‘অধ্যক্ষের সাময়িক বরখাস্ত স্থগিত’ সংক্রান্ত সহকারী জজ আদালতের আদেশ অমান্য করে তৎকালীন সংসদ সদস্যের নির্দেশে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী ও তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র নেতৃত্বে কতিপয় বিপথগামী শিক্ষকদের দ্বারা জোরপূর্বক বাহাদুরপুর কারিগরি স্কুল এ্যান্ড কলেজের ‘অধ্যক্ষের কার্যালয় দখল’ এবং অফিস কক্ষে তালা লাগিয়ে অফিস সহকারী শহীদুল ইসলাম ও পিয়ন সায়েম উদ্দীন’র ওপর ন্যাক্কারজনক হামলা ও মারপিটের পর তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৪ ডিসেম্বর প্রতিষ্ঠানের কালো দিবস হবে পালন করা হচ্ছে।

দীর্ঘ চার বছর আইনি লড়াইয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের তৎকালীন সভাপতি তথা ইউএনও’র আদেশকে বে-আইনী, অবৈধ প্রমাণ করে উচ্চ আদালতের আদেশে অধ্যক্ষ রকিবুল সহ বরখাস্তকৃত শিক্ষক-কর্মচারীরা পুর্নবহাল হন। এরপর থেকেই অধ্যক্ষের সাথে এক প্রকার যুদ্ধ চলেছে সাবেক প্রতিমন্ত্রী পলকের। প্রতিমন্ত্রীর ডিও লেটার ব্যবহার করে পলক দুদক, কারিগরি শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ করে। প্রত্যেকটি অভিযোগই তদন্তের পরে মিথ্যা প্রমানিত হয়।

এ প্রসঙ্গে অধ্যক্ষ শেখ মোঃ রকিবুল ইসলাম বলেন, পলক ও আওয়ামীলীগের সমর্থক না হওয়ায় বিগত পতিত সরকারের আমলে আমার ওপর অন্যায়ভাবে দমন নিপিড়ন চালানো হয়েছে, প্রাতিষ্ঠানকে অবকাঠামো উন্নয়ন বঞ্চিত করেছে। অন্যায়-অত্যাচারের চিহ্ন হিসেবে কালো দিবস পালন করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31