IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় বালুর বস্তা নিয়ে বাড়িফেরা হল না সেলিমের

মান্দায় বালুর বস্তা নিয়ে বাড়িফেরা হল না সেলিমের

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : বাড়ির পাশের মাঠে সম্প্রতি একটি গভীর নলক‚পের রিবোরিং করা হয়েছে। কাজ শেষে বেশকিছু বালু সেখানে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সেই বালু বস্তায় ভরে বাড়ি নিয়ে যাওয়ার সময় সেলিম রেজা (২৮) নামের এক যুবক আগের পরিত্যক্ত ক‚পে পড়ে গভীর গর্তে ঢুকে যায়।

এমন সংবাদে নওগাঁর নিয়ামতপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল খননযন্ত্রের সাহায্যে সাড়ে চার ঘন্টা পর গভীর ওই ক‚প থেকে সেলিম রেজার লাশ উদ্ধার করে। এ সময় নিয়ামতপুর থানা পুলিশ ও শতশত উৎসুক জনতা সেখানে উপস্থিত ছিলেন।

নিহত সেলিম রেজা নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামের নুরুল ইসলামের ছেলে। আজ রোববার সকাল ৮টার দিকে হাটোইর গ্রামের পাশে চকদেউলিয়া মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় হাটোইর গ্রামের বাসিন্দা আসলাম হোসেন বলেন, চকদেউলিয়া মাঠে জয়নাল আবেদীনের একটি গভীর নলক‚প ছিল। সেটি অকেজো হওয়ায় পাইপ উত্তোলন করে পাশেই রিবোরিং করা হয়। পরিত্যক্ত ক‚পটি সামান্য মাটি দিয়ে ভরাট করা হয়েছিল।

আসলাম হোসেন আরও বলেন, নতুন ক‚পটি খননের পর সেখানে কিছু বালু পড়ে ছিল। সেলিমের ব্যক্তিগত প্রয়োজনে রোববার সকালে ওইসব বালু বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় সেলিম অসাবধানবশত পরিত্যক্ত ক‚পে পড়ে যায়।

নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন বলেন, সংবাদ পেয়ে এস্কেভেটরের সাহায্যে অন্তত ৫০ ফিট গভীর গর্ত থেকে সেলিম রেজার লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি নিয়ামতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিয়ামতপুর থানার পরিদর্শক তদন্ত বাবুল চন্দ্র বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিগত সেলিম রেজার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31