ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছ।এ উপলক্ষে সোমবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনা।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আঃ বারি, প্রসাদপুর কামিল মাদ্রাসা অধক্ষ আঃ হাই সিদ্দিকি, রহনপুর মহিলা কলেজর অধ্যক্ষ আজিজুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


