ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই দিবস পালিত হয়। দিবসের কার্যক্রমের অংশ হিসেবে ৯ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান যৌথভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন। দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, এস আই শফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাজদা, দূর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি প্রফেসর ফরিদুজ্জামান প্রম‚খ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, ‘আমাদের কর্মকাণ্ড থেকে শিশুরা শিক্ষা গ্রহণ করে, নিজেদের পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং দূর্নীতির বিরুদ্ধে শিশুদেরকে না বলা শেখাতে হবে।’ আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সামনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসের সমর্থনে উপজেলা নির্বাহী অফিসার নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


