ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়ন এর গ্রামপাঙ্গাসী বাজার চত্বরে বিএনপির পার্টি অফিসে ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ বিকেল ৪ ঘটিকায় অত্র এলাকার তিনশত গরীব, অসহায়, খেটে খাওয়া, শীতবস্ত্র হীন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে শীতের শুরুতেই শীতবস্ত্র ( কম্বল) বিতরন করা হয়।
এসময় গরীব, অসহায়, খেটে খাওয়া বস্ত্রহীন মানুষ গুলো শীতবস্ত্র (কম্বল) হাতে পেয়ে অনেক খুশি ও আনন্দিত। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, হাটপাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মল্লিক।এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ শামসুল আলম খোকন, সিনিয়র সহসভাপতি হাটপাঙ্গাসী ইউনিয়ন বিএনপি, মোঃ ফিরোজ হোসেন তালুকদার সিরাজগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, রফিকুল ইসলাম ভূইয়া প্রচার সম্পাদক হাটপাঙ্গাসী ইউনিয়ন বিএনপি, মোঃ আবু ফাত্তাহ ভূইয়া সহ-সভাপতি হাটপাঙ্গাসী ইউনিয়ন বিএনপি, রাজু আহমেদ সভাপতি ৪ নং ওয়ার্ড বিএনপি, মাহবুবুল আলম খান টিক্কানসহ সাধারণ সম্পাদক হাটপাঙ্গাসী ইউনিয়ন বিএনপি এবং সিনিয়র সহ-সভাপতি ৪ নং ওয়ার্ড বিএনপি, মোঃ বেল্লাল হোসেন খান ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য, মোঃ ফরহাদ হোসেন মেম্বার সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড বিএনপি, সাইফুল ইসলামন ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য, শাহিনুল ইসলাম শাহিন আহ্বায়ক থানা যুবদল।
এছাড়াও উপস্থিত ছিলেন রমজান আলী সরকার, শহিদুল ইসলাম শহি, আজিজুল হক, শুকুর মাহমুদ, আইয়ুব আলী খান, আকছেদ আলী সহ আরোও অনেকে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


