ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৬ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভূক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন শওকত(৪১), মো: জাবেদ ইকবাল(৪২) ও মো: সাফায়েত জাহান সৈতক(২৩)।
আওয়ামী লীগ কর্মী শওকত রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দর্শনপাড়া গ্রামের মৃত আ: জলিলের ছেলে। যুবলীগ নেতা জাবেদ ইকবাল শাহমখদুম থানার বিমান চত্বর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। সাফায়েত জাহান সৈতক রাজশাহী জেলার পুঠিয়া থানার নামাজগ্রাম এলাকার মো: সারোয়ার জহানের ছেলে। সে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রীগের সাবেক সহ-সভাপতি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


