IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> শিক্ষা >> রুয়েটে তিন দিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স শুরু

রুয়েটে তিন দিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স শুরু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ বুধবার (১১ ডিসেম্বর) যন্ত্রকৌশল অনুষদের আয়োজনে ১১, ১২ ও ১৩ ডিসেম্বর তিন দিনব্যাপী ৬ষ্ঠ “মেকানিক্যাল, ইন্ডাষ্ট্রিয়াল এন্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং” বিষয়ক আর্ন্তজাতিক কনফারেন্স শুরু হয়েছে। সকাল ১০ টায় কেন্দ্রীয় মিলনায়নে এই কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ও উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। তিন দিনব্যাপী আয়োজিত এই কনফারেন্সের এবারের প্রতিপাদ্য বিষয় হলো “ Innovating for Impact: Advancements in Mechanical, Industrial, and Materials Engineering for a Sustainable Future. ”

যন্ত্রকৌশল অনুষদের ডীন ও কনফারেন্স আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ আজিজ, কনফারেন্সের পৃষ্ঠপোষক ও ইন্ডাষ্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কনফারেন্স আয়োজক কমিটির সেক্রেটারী ও যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার। কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগন, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, ব্রুনাই ও হংকং সহ দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রায় তিনশ’ একাডেমিশিয়ান, গবেষক ও বিজ্ঞানীরা অংশ নিচ্ছেন। কনফারেন্সে ১৭৩টি টেকনিক্যাল পেপার ও ০৮ টি কি-নোট পেপার উপস্থাপন করা হবে এবং সেরা ০৭টি পেপারকে পুরস্কৃত করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31