ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. লায়লা আঞ্জুমান বানু। সেসময় উপস্থিত ছিলেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক এবং মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা কমিটির সাধারণ সম্পাদক ডা. শাইখ আহম্মেদ রিংকু, বগুড়া সরকারী আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের গ্রন্থাগারিক কামাল পাশা, সহকারী অধ্যাপক আব্দুল খালেক, প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, প্রভাষক শফিকুল ইসলাম সাজু, সহকারী অধ্যাপক ফারুকুল হাসান, প্রভাষক জিয়াউর রহমান ও নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংগ্রগ্রহণকারীদের মধ্য থেকে ২জন ট্যালেন্টপুল ও ৫জন সাধারণ গ্রেডসহ মোট ৭জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
মনছুর রহমান ও জায়েদা বেগম দম্পতির কনিষ্ঠপুত্র এবং মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা কমিটির সাধারণ সম্পাদক ডা. শাইখ আহম্মেদ রিংকু বলেন, বাবা-মায়ের স্মৃতি ধারণ করার লক্ষ্যে আমরা এই শিক্ষাবৃত্তির ধারাবাহিকতা রক্ষা করতে চাই এবং নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের আলোকিত মানুষ গড়তে আমাদের এ প্রয়াস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatune


