IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> শিক্ষা >> মেধার উন্নয়নে মোল্লা আবদুর রহমান শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মেধার উন্নয়নে মোল্লা আবদুর রহমান শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : মেধার উন্নয়নে রাজশাহীর বাঘায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মোল্লা আবদুর রহমান প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা’২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দাদপুর-গড়গড়ি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সৌদী প্রবাসী ডা. এম এ মালেক মোল্লার পৃষ্ঠপোষকতায় ও সহযোগিতায় ৪২ তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বাঘা উপজেলাসহ পার্শ্ববর্তী লালপুর উপজেলা মিলে ৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পরীক্ষায় অংশগ্রহনকারিদের মধ্যে শ্রেণী বিভাজনে ৫০ জনকে বৃত্তি সনদ ও নগদ টাকা প্রদান করা হয়। প্রথম স্থান অধিকারিকে পাঁচ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারিকে তিন হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারিকে দুই হাজার টাকা ছাড়া ৪৭ জনকে এক হাজার টাকা ও প্রত্যেককে বৃত্তি সদনপত্র প্রদান করা হয়।
শনিবার বিকাল ৩টায় পরীক্ষার ঘোষিত ফলাফলে- প্রথম হয়েছে,বাঘা উপজেলার বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারহান সাদিক,২য়-লালপুর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবরার জাহিন আবির, ৩য়- বাঘা উপজেলার জোতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরিফুর রহমান। ৪৭ জন সাধারন বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়েছে। বৃত্তি পরীক্ষা কমিটির সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ টাকা ও সনদ প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন আব্দুল গণি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, দাদপুর-গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, জোতরাঘব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক বকুল আহমেদ, আবদুল গনি কলেজের সভাপতি শাহিনুর রহমান বিপ্লব প্রমুখ।
পরীক্ষা নিয়ন্ত্রক হামিদুল ইসলাম জানান সুষ্ঠ সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তত্বাবধায়ক সায়েদুল ইসলাম লিটন বলেন, ব্যক্তি উদ্যোগে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধার প্রসার ঘটবে।
সাধারন বৃত্তি প্রাপ্ত হুমায়রা জাহান নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান,প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হওয়া বড় কথা নয়,মেধা যাচাইয়ের সুযোগ হয়েছে এটাই যথেষ্ট বলে মনে করছি।

বৃত্তি পরীক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও পরীক্ষার সার্বিক দায়িত্বে থাকা প্রভাষক মুফতী মাহমুদ বলেন, মরহুম মোল্লা অবদুর রহমানের সুযোগ্য সন্তান সৌদী প্রবাসী ডা. আবদুল মালেক মোল্লার পৃষ্ঠপোষকতায় ১৯৮২ সাল থেকে শিক্ষা বৃত্তি চালু করা হয়েছে। এবার ৪২ তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল সামাদ জানান, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ছাড়াও মেধাবী গরীব শিক্ষার্থীদের অর্থসহায়তাসহ মসজিদ, মাদ্রাসাতেও তিনি আর্থিক সহায়তা করে আসছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31