IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগমারায় ভবানীগঞ্জ পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

বাগমারায় ভবানীগঞ্জ পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত শহীদ সেকেন্দার উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিকেলে ভবানীগঞ্জ পৌর বিএনপির পক্ষ থেকে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিনা প্রতিদ্ব›দ্বীতায় সভাপতি নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন ভবানীগঞ্জ পৌরসবার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক। অন্যদিকে ভোটাদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল মালেক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসান হাবিব। উক্ত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অনুষ্ঠান শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও উক্ত অনুষ্ঠানের সভাপতি শাহাদত হোসেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকত খালেক। উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্সাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার। এ সময় অন্যান্যের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নাঈম মোহাম্মদ সামসুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, তাহেরপুর পৌর যুবনেতা আরিফুল ইসলাম আরিফ, জেলা মহিলা দলের সভাপতি এ্যাড. সামসাদ জাহান মিতালী, উপজেলা মহিলা দলের সভাপতি রীনা পারভীন।
অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31