IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় ডাকাতী প্রস্তুতিকালে তিন ডাকাত আটক

পোরশায় ডাকাতী প্রস্তুতিকালে তিন ডাকাত আটক

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতী করার জন্য প্রস্তুতীকালে তিন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে সরাইগাছি-আড্ডা সড়কের তেঁতুলিয়া কাঁঠালতলা জনৈক শহিদুল মেম্বারের আম বাগানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, গোপন সংবাদে জানাযায় একটি ডাকাত দল বিভিন্ন অস্ত্র¿ সহ সমবেত হইয়া রাস্তায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে।

এসময় রাতে টহলরত এসআই নিরস্ত্র ইকবাল আহমেদ সঙ্গীয় ফোর্স সহ তার নেতৃত্বে স্থানীয় জনগণকে নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শিমুলকুঁড়ি গ্রামের মনিরুল ইসলামের ছেলে আরিফ (২২), শিবগঞ্জ উপজেলার ধবুড়া গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে সোহেল রানা (২১) এবং গোমস্তাপুর উপজেলার মিরাপুর (বর্তমান রানীবাড়ি চাঁদপুর) গ্রামের সাইফুল ইসলামের ছেলে জসিম উদ্দীন (১২) কে আটক করেন।

এসময় শিবগঞ্জ উপজেলার চৌডালা গ্রামের শক্তি মাঝির ছেলে ওয়াসিম (৩০), গোমস্তাপুর উপজেলার মকরমপুর ঘুন্টি গ্রামের মানিক (২৫), বংপুর গ্রামের আবু সাইদের ছেলে লিটন (২৫), এবং একই গ্রামের শ্রী আনারুল শীং এর ছেলে শ্রী বিকাশ সিং (২৩) সহ আরো ৪/৫ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের কাছ থেকে ২৪ ইঞ্চি মাপের ১টি লোহার তৈরী হাসুয়া, ০৪টি মোবাইল ফোন ও ডাকাতি কাজে ব্যবহৃত ০২টি রশি উদ্ধার করা হয়। আটক ডাকাতরা আন্ত: ডাকাত দলের সদস্য বলে তিনি জানান। তারা প্রতিনিয়ত রাস্তায় ডাকাতী করে বলেও তিনি জানান।

এব্যাপারে থানায় মামলা হয়েছে। আটককৃতদের সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অন্যদের ধরার চেষ্ঠা চলছে বলে তিনি জানান। #

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31