IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পত্নীতলায় শীত বস্ত্র, প্রণোদনা ও ঋণের চেক বিতরণ

পত্নীতলায় শীত বস্ত্র, প্রণোদনা ও ঋণের চেক বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : কনকনে হাড়কাঁপানো এই শীতে দেশের উত্তরের জনপদ পত্নীতলায় উপজেলার শীতার্ত, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের সামান্য উষ্ণতা দিতে সোমবার উপজেলা পরিষদের আয়োজনে আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, উপজেলা এলজিইডি প্রকৌশলী ইমতিয়াজ জহুরুল হক, পিআইও আব্দুর রহিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, পত্নীতলা থানার ওসি (তদন্ত) আবু তালেব, শিক্ষাবিদ জিল্লুর রহমান, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সুধীজন প্রমুখ।

এসময় জেলা প্রশাসক বলেন, এই শীতে যাতে মানুষ কষ্ট না পায় সেজন্য সমগ্র জেলাব্যাপী শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও সরকারি উদ্যোগের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় জেলা প্রশাসক শীতবস্ত্র বিতরণ শেষে উক্ত বিদ্যালয়ের প্রধান গেটের ফলক উন্মোচন করেন।

পরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটেরিয়ামে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান এবং উপকরণ বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এবং পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর গাভী পালন কর্মকাণ্ডে ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠানে ১৫ জন সুফলভোগীকে ৩ লক্ষ ৯ হাজার টাকা ঋণ বিতরণ করেন। শেষে উপজেলা পরিষদের প্রধান গেটের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31